ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের ৪ টি আসনেই বিএনপির জয় জয়কার.. ১৭ বছর পর সংসদে ফিরছেন লুৎফুর রহমান কাজল দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ : ইসি সচিব সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কঠোর সেনাবাহিনী, মোড়ে মোড়ে তল্লাশি ভোট ইঞ্জিনিয়ারিং হলে ফলাফল না মানার হুঁশিয়ারি মির্জা আব্বাসের একে অপরকে জড়িয়ে ধরলেন শাহজাহান ও আনোয়ারী ভোট দিলেন সেনাপ্রধান আজকের দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি : প্রধান উপদেষ্টা রামুতে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে বিএনপি নেতা আটক ভোট প্রদান শেষে লুৎফুর রহমান কাজল- জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কেন্দ্রে জামায়াত কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে পড়ে বিএনপি নেতার মৃত্যু আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম ভোটকেন্দ্র পরিদর্শনে সৌহার্দ্য, জামায়াত আমির-বিএনপি প্রার্থীর আলিঙ্গন

১৭ বছর পর সংসদে ফিরছেন লুৎফুর রহমান কাজল

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ১০:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • 116

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজল। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শহীদুল আলম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৪ ভোট।

দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৬৬। যদিও এখনো পোস্টাল ভোটের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। তবে এ আসনে মোট পোস্টাল ভোট ১০ হাজার ৯১৭টি হওয়ায় ফলাফলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

বেসরকারিভাবে বিজয় নিশ্চিত হওয়ার পর টিটিএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে লুৎফুর রহমান কাজল বলেন,“সংসদে গেলে আমি বিএনপির সংসদ সদস্য। তবে কক্সবাজারে আমি কক্সবাজারবাসীর সংসদ সদস্য।”

কক্সবাজার নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “সংসদে গেলে আমি কক্সবাজারকে ঢেলে সাজানোর কাজ করবো। এ এলাকার মানুষকে একটি নিরাপদ নগরী উপহার দেব।”

দীর্ঘ ১৭ বছর পর জাতীয় সংসদে যাচ্ছেন লুৎফুর রহমান কাজল।এ বিজয়ে তার সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে। বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করছেন নেতাকর্মীরা।

এর আগে ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লুৎফুর রহমান কাজল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

১৭ বছর পর সংসদে ফিরছেন লুৎফুর রহমান কাজল

আপডেট সময় : ১০:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬