ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি আমিন সম্পাদক জাহাঙ্গীর কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন টেকনাফে অস্ত্রসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব বৈশাখী ঝড়ে বৈশাখ উদযাপন: স্বাধীন চেতনার উৎসব হোক আমাদের অহংকার শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান- স্বরাষ্ট্রমন্ত্রী  শহরের নতুন বাহারছড়া এলাকায় দোকান ভাংচুরের অভিযোগ রেন্ট বাইকের সাথে জড়িয়ে আছে কক্সবাজারের হাজারো মানুষ: তাদের পেটে লাথি দিবেন না- নয়ন টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ পুলিশের ভুলের খেসারতে কারাগারে কাটানো রাতে নির্ঘুম ছিল শিশু মাইরা পিএমখালীতে সীমানা বিরোধে যুবককে কুপিয়ে হত্যা গর্জনিয়া ইউনিয়নের টোল-ট্যাক্স ৫ লাখ ৩০ হাজার টাকায় ইজারা পেলেন লুৎফুর রহমান রেন্ট বাইকের সাথে জড়িয়ে আছে কক্সবাজারের হাজারো মানুষ: তাদের পেটে লাথি দিবেন না- নয়ন মানবপাচারের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেলোয়ার ও আক্তারের সীমিত জনবলেও তৎপর উখিয়া রেঞ্জ, বনউজাড় করতে গিয়ে ধরা পড়ল ২৬ রোহিঙ্গা

সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হাত ধরে বদলে যাচ্ছে কক্সবাজার। বদলে যাচ্ছে চকরিয়া-পেকুয়া।জাতীয় সংসদ নির্বাচন চলাকালে তিনি তাঁর নির্বাচনী এলাকা পেকুয়াকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার এক সপ্তাহ না যেতেই শুরু হয়ে গেছে প্রতিশ্রুতি রক্ষার কাজ।এবার পৌরসভায় উন্নীত হচ্ছে পেকুয়া।

ইতোমধ্যে সীমানা নির্ধারণ করে জেলা প্রশাসক বরাবরে পাঠানোর জন্যে দুটি খসড়া প্রস্তাব তৈরী করেছে পেকুয়া উপজেলা প্রশাসন। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল আলম মাহাবুব বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেয়া ডিও লেটারের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলা প্রশাসন বরাবরে সমীক্ষা প্রতিবেদনসহ প্রস্তাব প্রেরণের জন্যে বলা হয়েছে। উপজেলা প্রশাসন প্রাথমিক সমীক্ষা শেষে খসড়া প্রস্তাব বৃহস্পতিবার নাগাদ জেলা প্রশাসক বরাবরে পাঠাবে। তারপর অন্যান্য প্রক্রিয়া শুরু করা হবে।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত প্রেস সচিব ও পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম জানান, এ সংক্রাত একটি সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এতে জেলা প্রশাসক মো.আ. মান্নান উপস্থিত ছিলেন। সভায় পেকুয়াকে পৌরসভায় উন্নীত করার বিষয়ে আলোচনা করা। সেই আলোকে উপজেলা প্রশাসন খসড়া প্রস্তাব জেলা প্রশাসক বরাবরে পাঠাবে।

ছফওয়ানুল করিম জানান, খসড়া প্রস্তাবের একটিতে পেকুয়া মৌজা নিয়ে সীমানা নির্ধারণ করে পৌরসভায় উন্নীত করার কথা বলা হয়েছে। অপরটিতে পেকুয়া ও মেহেরনামা দুটি মৌজা থেকে সীমানা নির্ধারণ করে প্রস্তাব দেয়া হয়েছে।

তিনি জানান,পৌরসভা হয়ে গেলে পেকুয়া সদর বা মেহেরনামা নামে আরেকটি ইউনিয়ন গঠিত হবে।

ছফওয়ানুল করিম টিটিএনকে বলেন,খসড়া প্রস্তাব পাঠানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যে প্রস্তাবটিকে চুড়ান্ত করবেন তা নিয়েই পেকুয়া পৌরসভা গঠনের কাজ শুরু হবে।

প্রসঙ্গত:সালাহউদ্দিন আহমদ যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালে তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ২০০২ সালে পেকুয়াকে উপজেলায় উন্নীত করা হয়।

এর কদিন আগে মাতামুহুরীকে উপজেলায় উন্নীত করার সমীক্ষা প্রতিবেদন পাঠিয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন। মাতামুহুরীকেও উপজেলা করার নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো সালাহউদ্দিন আহমদের।

চ্করিয়ার-পেকুয়ার বিশিষ্ট জনেরা বলছেন, সালাহউদ্দিন আহমদ প্রতিশ্রুতি দিলে তিনি তা বাস্তবায়ন করেন, এটাই তার প্রমান। নির্বাচন জনসভায় তিনি বলেছিলেন, “আমার জন্ম হয়েছে দেশের উন্নয়নের জন্যে”। মন্ত্রী হওয়ার ১ সপ্তাহ না যেতে মাতামুহুরীকে উপজেলা এবং পেকুয়াকে পৌরসভায় উন্নীত করার কাজ শুরু হলো, যা সালাহউদ্দিন আহমদের সেই বক্তব্যেরই প্রতিফলন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি আমিন সম্পাদক জাহাঙ্গীর

সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া

আপডেট সময় : ১০:০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬