কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ রেজাউল হাসান ফারহাদের সঙ্গে মালয়েশিয়ার ডা. আনিসাহ বিনতী হাসানের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার রাজধানী ঢাকার গুলশানে পাঁচ তারকা হোটেল ক্রাউন প্লাজার ওপেন স্কাই ভেন্যুতে আড়ম্বরপূর্ণ আয়োজনে এ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট অতিথি এবং বর-কনের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বরের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার মিজান সাঈদ।
আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁদের আগামী দাম্পত্য জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক এই প্রত্যাশা করেন উপস্থিত অতিথিরা।
সংবাদ বিজ্ঞপ্তি: 
























