ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লিংকরোডে সড়ক দুর্ঘটনায় আলী আহমদ কোম্পানির মৃত্যু সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু অপহরণের নাটক সাজিয়ে ২২ দিন আত্মগোপন : আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ঈদগাঁওয়ে অবৈধ বালুমহালে পৃথক অভিযান, তিনটি মেশিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা মহেশখালীতে অস্ত্রসহ মালেককে আটকের দাবি পুলিশের “আহমদ গিয়াস থেকে যাবে, তাঁর না থাকা জুড়ে” রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি

অপহরণের নাটক সাজিয়ে ২২ দিন আত্মগোপন : আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার

আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে থানা হেফাজতে নিয়েছে লোহাগাড়া থানা পুলিশ।

কথিত ভিকটিমের নাম মো.রিদুয়ানুল হক (২৯)। সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সৈয়দ আহমদের ছেলে।

সোমবার ( ২ নভেম্বর ) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের আধারমানিক এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয় বলে নিশ্চিত করেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৯ অক্টোবর আমিরাবাদ মোস্তফা মার্কেটের ব্যবসায়ী বাবলু পালের মিক্সার দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় দোকান থেকে চারটি ক্যামেরাসহ বিভিন্ন মালামাল চুরি হয়।

পরে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রিদুয়ানকে সন্দেহ করেন দোকানমালিক। এ ঘটনায় তাকে নিয়ে স্থানীয় এক রাজনৈতিক নেতার কার্যালয়ে বৈঠকও হয়। বৈঠকের পরদিন হঠাৎ নিখোঁজ হন রিদুয়ান। একই দিন পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর থেকে পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিল।

এদিকে , সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দোকানমালিক বাবলু পাল জানতে পারেন, রিদুয়ান তার স্ত্রীসহ পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আধার মানিক এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য জসীম উদ্দিন ও গ্রাম পুলিশ সদস্যরা ওই বাড়িতে যান। এ সময় বাড়ির লোকজন দরজা বন্ধ করে তাকে লুকিয়ে রাখার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। বাড়ির ভেতরে প্রবেশ করতে গেলে তাদের বাধার মুখেও পড়তে হয়।

পরে বিষয়টি লোহাগাড়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির দ্বিতীয় তলার ছাদের এক পাশে কালো পলিথিনে ঢাকা লাকড়ির স্তূপের ভেতর লুকিয়ে থাকা অবস্থায় রিদুয়ানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, থানা হেফাজতে থাকা রিদুয়ানকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনার রহস্য বের করা যাবে। আপাতত এর বাইরে কিছু বলা যাচ্ছে না।

ট্যাগ :

লিংকরোডে সড়ক দুর্ঘটনায় আলী আহমদ কোম্পানির মৃত্যু

অপহরণের নাটক সাজিয়ে ২২ দিন আত্মগোপন : আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬