কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোট ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে।
কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, ধর্তব্য অপরাধে জড়িত এবং পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ০১ জন ছিনতাইকারী, ০৪ জন মাদক ব্যবসায়ী, ০৭ জন মাদক সেবনকারী, ধর্তব্য অপরাধে জড়িত ০৪ জন এবং পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ০২ জন আসামী। অভিযানকালে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চুয়াল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ছিনতাইকারী মোবারক ওরফে সালমান ওরফে ঈদ মোবারক (২৬)-এর বিরুদ্ধে পূর্বেও দ্রুত বিচার আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত অন্যান্য আসামীরা হলো বেলাল হোসেন (২৮), এরফানুল করিম (২৯), জুনায়েদ (২০) এবং পারভেজ ওরফে মনু (২০),নাসির উদ্দিন (৪৫), মোঃ কালু (৪০), জমির উদ্দিন (৪০), শাহরিয়ার ছিদ্দিক তাওসিফ (২৩), ফারদীন রহমান (২৪), নুরুল আলম (৩৫) এবং মোঃ ইউনুছ (২৬), মোঃ জাহেদ (১৯), মোঃ আব্দুল্লাহ (২৬), নাহিদুল ইসলাম (২০) এবং রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ আলী (২৭),রিপন বড়ুয়া এবং মোঃ রাসেল।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।
নিজস্ব প্রতিবেদক: 























