ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের তাণ্ডব: ৮ মাঝিমাল্লা চমেক হাসপাতালে সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু!

কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল

পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্রসৈকত কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। আগামী ১ নভেম্বর শুরু হয়ে এ আয়োজন চলবে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। দেশি-বিদেশি পর্যটকদের জন্য দিনে ও রাতে নানা ধরনের বিনোদনমূলক আয়োজন থাকছে এ কার্নিভালে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থাটির চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।

সামীমুজ্জামান বলেন, বিশেষ করে বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে নতুন ও ব্যতিক্রমীভাবে উপস্থাপন এবং বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই আন্তর্জাতিক মানের এ কার্নিভালের আয়োজন করা হচ্ছে।

ক্রীড়া সংবাদ
তিনি বলেন, হলিডে সিজনে লাখো পর্যটকের প্রাণচাঞ্চল্যে এবার কক্সবাজারে নতুন অভিজ্ঞতার আয়োজন থাকছে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালনায় হোটেল শৈবালের সমুদ্রসৈকত ও ঝাউবনের বিস্তৃত প্রান্তরে এ কার্নিভাল অনুষ্ঠিত হবে।

পর্যটন করপোরেশনের চেয়ারম্যান বলেন, কক্সবাজার বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য। বিগত বছরগুলোতে এখানে বছরজুড়ে পর্যটকের আগমন বাড়লেও বিদেশি পর্যটকের সংখ্যা তেমন বাড়েনি। কক্সবাজারে আসা দেশি-বিদেশি পর্যটকদের একটি সাধারণ অভিযোগ হলো, সমুদ্র উপভোগের পর সন্ধ্যার পর বিনোদনের তেমন ব্যবস্থা থাকে না। এ বিষয়টি গুরুত্ব দিয়ে এবার দিনে ও রাতে বিভিন্ন কর্মসূচি নিয়ে তিন মাসব্যাপী এ কার্নিভালের আয়োজন করা হচ্ছে।

কার্নিভালে থাকছে দেশি-বিদেশি খাবার, লাইভ ফুড স্টল, বারবিকিউ, আইসক্রিম পার্লার ও জুস কর্নার। থাকছে পোশাক, অলংকার, মাটির পণ্য ও স্থানীয় কারিগরদের হাতে তৈরি বিভিন্ন পণ্য নিয়ে মার্কেট জোন ও ক্র্যাফট ভিলেজ।

পর্যটকদের জন্য থাকছে সূর্যোদয়ের সঙ্গে যোগব্যায়াম ও মেডিটেশনের আয়োজন। শিশুদের জন্য আর্ট, নিরাপদ রাইডসহ নানা বিনোদনমূলক কার্যক্রম নিয়ে থাকবে কিডস জোন। বক্যাম্পিং জোনে থাকছে নাইট-স্টে ক্যাম্পিং, ওপেন-স্কাই লাইব্রেরি, সেলফ-বারবিকিউ, হ্যামক, ক্যাম্পফায়ার ও টেলিস্কোপে তারাভরা আকাশ দেখার সুযোগ।

এ ছাড়া থাকছে লাইভ আর্ট ও ফটো গ্যালারি, ওপেন-স্কাই মুভি থিয়েটার, ভিআর জোন, সার্কাস টেন্ট, কায়াকিং, লাইভ বাস্কিং, গো-কার্ট, বিচ ফুটবল, বিচ হ্যান্ডবল, বিচ ভলিবল, বিচ কাবাডি, ব্যাডমিন্টন ও স্যান্ড স্কাল্পচার। বিজয় দিবস, হ্যাপি নিউ ইয়ার ও হলি ক্রিসমাস উদযাপনের আয়োজনও থাকবে।

কার্নিভালে আরও থাকছে বিচ ভিউ ওপেন থিয়েটার। সেখানে সমুদ্রের সামনে সূর্যাস্তের আলো ও বাঁশির সুরের সঙ্গে দর্শনার্থীদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতার আয়োজন থাকবে।

ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব পদমর্যাদা) মো. গনী উল আজম। তিনি তিন মাসব্যাপী কার্নিভালের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।

অনুষ্ঠানে কার্নিভাল বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুল আরেফিনও বক্তব্য দেন। এ সময় বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক, মহাব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র: সমকাল
ট্যাগ :

পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩

কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল

আপডেট সময় : ০৬:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬