ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সী-প্রিন্সেস হোটেলে আ গু ন, অল্পের জন্য ৩’শ পর্যটক পেলেন রক্ষা তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্ত বাহারছড়ার কৃষক রফিক টেকনাফে আগুনে পুড়ল আট কক্ষের ভাড়া বাসা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু সম্মান ক্ষুন্ন করতে ও পাওনা টাকা না দিতে অপপ্রচার চালাচ্ছে:ফখরুল ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চালু ৩৫ লিটার চোলাই মদসহ আটক,ঈদগাঁও থানার হেফাজত থেকে পালাল কিশোর! উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, পালালেন আরও দুজন  অপ্রতিম হত্যা মামলার চার্জশিট দাখিল, আসামি চারজন ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ১২% ইউরোপের ৩ দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত চকরিয়া সড়কে প্রাণ হারালেন দুই শ্রমিক সৈকতে গান, জাদু ও কমেডিতে অনলাইন সহিংসতাবিরোধী প্রচারণা

পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়া পৌরসভার সাবেক গুলদী এলাকার একটি মৎস্য প্রকল্পের পুকুরে ডুবে নাদিয়া জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।

নিহত নাদিয়া জান্নাত পেকুয়া পৌরসভার মইয়াদিয়া এলাকার মো. মনছুরের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা সাবেক গুলদী এলাকায় একটি আচার তৈরির কারখানায় চাকুরি করেন। এ কারণে তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।

স্থানীয়দের দাবি, গতকাল রাতে পাশের একটি মৎস্য প্রকল্পের পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করায় মাছ মারা যায়। এরপর পুকুরটি উন্মুক্ত হয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে মাছ ধরতে যান। এ সময় শিশুটিও ওই পুকুর এলাকায় যায় বলে জানা গেছে। পরে অন্যরা বাড়িতে ফিরে গেলেও নাদিয়া বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই মৎস্য প্রকল্পের পুকুরে শিশুটিকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সী-প্রিন্সেস হোটেলে আ গু ন, অল্পের জন্য ৩’শ পর্যটক পেলেন রক্ষা

পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬