ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ

পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান

কক্সবাজারের পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

জারি করা প্রজ্ঞাপনে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা ও সার্বিক পরামর্শের ভিত্তিতে পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠন ও অনুমোদনের বিষয়টি জানানো হয়।

অনুমোদিত কমিটিতে পদাধিকারবলে সভাপতি হয়েছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছাফওয়ানুল করিম ।

উপজেলা পরিষদ কর্তৃক মনোনীত সহসভাপতি হয়েছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. বাহাদুর শাহ। পদাধিকারবলে অপর সহসভাপতি হিসেবে রয়েছেন পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।

নির্বাচিত সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ইউছুপ রুবেল এবং পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট। অতিরিক্ত সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জিয়া উদ্দিন। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন এন. আহমদ শফি ও আহসান হাবীব। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহি উদ্দিন।

কমিটিতে পদাধিকারবলে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

নির্বাচিত সাধারণ নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাংবাদিক সাইদুর রহমান সুমন, মো. রাশেদ ফারুক, আনোয়ার হোছাইন, মোহাম্মদ সায়েদ খাঁন, মো. তারেক জলিল, বেলাল উদ্দিন, মোহাম্মদ আমির আব্দুল্লাহ ও মুহাম্মদ আমিনুল হক।

এ ছাড়া নারী নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সেলিনা আক্তার ও নাও রিন সামরিনা লাভলী।

নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে পেকুয়ার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করছেন স্থানীয় ক্রীড়ামোদী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, নতুন কমিটির উদ্যোগে উপজেলার ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের ক্রীড়ামুখী করা এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরিতেও কমিটি ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান

আপডেট সময় : ০১:৫৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬