কক্সবাজার শহরের মধ্যম কলাতলীর মেম্বার ঘাটা এলাকায় মোহাম্মদ রাসেল (৩৫) নামের এক ট্যুরিস্ট জিপ চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার ( ৭ নভেম্বর ২৬) বিকেলে কলাতলীর মেম্বার ঘাটার তাঁর নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, মোহাম্মদ রাসেল পেশায় একজন ট্যুরিস্ট জিপ (চাঁদের গাড়ি) চালক ছিলেন। রাসেলের নিজ বাড়ি ঢাকায় হলেও তিনি কক্সবাজারের নিবন্ধিত ভোটার এবং দীর্ঘদিন ধরে কলাতলি মেম্বার ঘাটা এলাকায় বসবাস করে আসছিলেন।
স্থানীয়রা জানান, সকালে তার স্ত্রী দুই সন্তান নিয়ে বাপের বাড়িতে বেড়াতে যায়। বিকেলে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।
নিজস্ব প্রতিবেদক 
















