ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ উখিয়ায় পাহাড়ের পাদদেশ থেকে বু/লে/টপ্রুফ ভেস্ট ও অ/স্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সেনা সদস্য তিতাস শেখ হ/ত্যার বিচারের দাবিতে টেকনাফে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ‘অভিযানে যাব, দোয়া কইরো’— মায়ের সঙ্গে সেনা সদস্যের শেষ কথা টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম, ভরিতে ২৭৪১ টাকা লোহাগাড়ায় সার ডিলার নিয়োগে অভিযোগ, জেলা প্রশাসকের তদন্তের নির্দেশ পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজিজনগরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি পাহাড়সম অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমির রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে মাছ ধরার নৌকায় বজ্রপাত, জেলের মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ আজ জেলহত্যা দিবস

চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে আয়োজিত এ সমাবেশে আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ফোরকান মাহমুদের নাম ঘোষণা করা হয়।

ইউনিয়ন আমীর মাওলানা রায়হান উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী বর্তমানে দেশের প্রধান বিরোধী দল এবং দেশের রাজনৈতিক ঐতিহ্য অনুযায়ী বিরোধীদলই পরবর্তী সময়ে ক্ষমতাসীন দলে পরিণত হয়। আগামীর সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করতে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশের শাসনভার গ্রহণের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে জামায়াত এগিয়ে যাচ্ছে এবং এই স্বপ্ন বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের শূরা সদস্য শহিদুল আলম বাহাদুর বলেন, এই জনপদ বহু শহীদের রক্তে রঞ্জিত। অতীতের ন্যায় ভবিষ্যতেও জামায়াতের নেতাকর্মীরা একসঙ্গে কাজ করে সফলতা অর্জন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদর উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মনজুর আলম বলেন, ৫ আগস্টের পর থেকে জামায়াত সমর্থিত একজন চেয়ারম্যান হিসেবে তিনি ইউনিয়নের সার্বিক কল্যাণে সাধ্যমতো কাজ করে যাচ্ছেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনো ধরনের কোন্দল বা কাঁদাছুঁড়াছুড়ি না করে আগামী নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

ইউনিয়ন আমীর মাওলানা রায়হান উদ্দীনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, সেক্রেটারি আজিজুর রহমান, কক্সবাজার শহর ৫ নম্বর ওয়ার্ড যুব বিভাগের দায়িত্বশীল নুরুল আমিন এবং বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হুদা প্রমুখ।

সমাবেশের শেষ পর্যায়ে চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ফোরকান মাহমুদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ

চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ

আপডেট সময় : ০৭:২৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬