মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল। রাত যতো বাড়ছে ততোই বাড়ছে পুণ্যার্থীর সংখ্যা। কক্সবাজার শহর শুধু নয় জেলার আনাচে কানাচে যতো পুজা মন্ডপ রয়েছে সবখানেই দুর্গাপূজার শেষ দিনে দশভূজার প্রতি প্রণতি জানাতে পুণ্যার্থীদের ভীড় লক্ষ্য করা গেছে।
জেলায় এবার দুর্গাপূজার মন্ডপ রয়েছে ৩২৪ টি। যার মধ্যে প্রতিমা পুজা ১৫৪ টি এবং ঘট পুজা ১৭০ টি।
কক্সবাজার জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন দাশ জানান, মহানবমীর মধ্য দিয়ে মা দুর্গার বিদায়ের ক্ষন শুরু হয়ে গেছে। বুধবার বিজয়াদশমী। প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে এই শারদীয় দুর্গোৎসব।
এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতে বিজয় দশমী ও দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্টানের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক: 
























