ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা  ‘টুপটুপে প্রাণহানির দায় কর্তৃপক্ষ এড়াতে পারেনা’, তদন্তের দাবি শিবিরের টুপটুপ ট্রাজেডিতে পর্যটনমন্ত্রীর শোক, তিন জরুরি নির্দেশ টুপটুপ রিসোর্ট ট্রাজেডিতে উখিয়া থানায় মামলা, গ্রেপ্তার ম্যানেজার ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার

আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ

আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেগগুলো।তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছেনা। এদিকে ইনানী পাটুয়ারটেকের টুপটুপ রিসোর্টের উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং সেখানে আর কেউ নেই বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি বলেন, এ পর্যন্ত ১০ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ গুলো সনাক্ত করা যায়নি। কারণ আগুনে পুড়ে যাওয়া মরদেহ গুলোর শরীর বেশীরভাগ অংশ পুড়ে গেছে। তাই তাদের শনাক্ত করা যাচ্ছেনা। এ জন্যে ডিএনএ টেস্টের প্রয়োজন। জেলা প্রশাসক জানান, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ করা হচ্ছে, তারপর ল্যাবে পাঠানো হবে, তাদের আত্মীয়দের সাথে ডিএনএ ম্যাচ করার পর মরদেহ গুলো স্বজনদের বুঝিয়ে দেয়া হবে। তবে ডিএনএ টেস্টের রিপোর্ট পেতে ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগতে পারে বলে তিনি জানান। এ ঘটনায় উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই টুপটুপ রিসোর্টের ম্যানেজার সুমনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান কে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার

আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ

আপডেট সময় : ০১:৪১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬