ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা

কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার

কক্সবাজারের কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বাড়ি ও একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৩টি পরিবার ও একটি দোকানের মালিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগুনে বসতঘর ও মালামাল হারিয়ে পরিবারগুলো এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।

শনিবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার উত্তর কৈয়ারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফৈত্তার পাড়া এলাকায়, বেড়িবাঁধ সংলগ্ন স্থানে এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্তদের দেওয়া তথ্য অনুযায়ী, আগুনে আব্দুল কাদের, নুর কাদের, রুহুল কাদের, সিয়াবুল কাদের, ওমর কাদের, মোছনা বেগম, আব্দুল হামিদ, আব্দু রজক, আব্দু সত্তর, সিরাজুল ইসলাম, আইয়ুব আলী, গিয়াস উদ্দিন ও মোবারকের বসতঘর পুড়ে গেছে। এ ছাড়া সেলিমের একটি দোকানও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহম্মেদ জানান, স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার

আপডেট সময় : ০২:৩৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬