ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২৭ ২য় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলো ১৫৫৪ পর্যটক চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ উখিয়ায় পাহাড়ের পাদদেশ থেকে বু/লে/টপ্রুফ ভেস্ট ও অ/স্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সেনা সদস্য তিতাস শেখ হ/ত্যার বিচারের দাবিতে টেকনাফে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ‘অভিযানে যাব, দোয়া কইরো’— মায়ের সঙ্গে সেনা সদস্যের শেষ কথা টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম, ভরিতে ২৭৪১ টাকা লোহাগাড়ায় সার ডিলার নিয়োগে অভিযোগ, জেলা প্রশাসকের তদন্তের নির্দেশ পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজিজনগরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি পাহাড়সম অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমির রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে মাছ ধরার নৌকায় বজ্রপাত, জেলের মৃত্যু

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই

কক্সবাজারের কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বাড়ি ও একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৩টি পরিবার ও একটি দোকানের মালিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগুনে বসতঘর ও মালামাল হারিয়ে পরিবারগুলো এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।

শনিবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার উত্তর কৈয়ারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফৈত্তার পাড়া এলাকায়, বেড়িবাঁধ সংলগ্ন স্থানে এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্তদের দেওয়া তথ্য অনুযায়ী, আগুনে আব্দুল কাদের, নুর কাদের, রুহুল কাদের, সিয়াবুল কাদের, ওমর কাদের, মোছনা বেগম, আব্দুল হামিদ, আব্দু রজক, আব্দু সত্তর, সিরাজুল ইসলাম, আইয়ুব আলী, গিয়াস উদ্দিন ও মোবারকের বসতঘর পুড়ে গেছে। এ ছাড়া সেলিমের একটি দোকানও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহম্মেদ জানান, স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২৭

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই

আপডেট সময় : ০৩:৫৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬