ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ‘বাংলাদেশি’ পরিচয়ে রোহিঙ্গার’ জন্মনিবন্ধন, ১৮ বছর পর বাতিল লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে এসে প্রাণ গেল শ্রমিকের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী কক্সবাজার আসছেন শনিবার ২ দিনের সফরে শুক্রবার কক্সবাজার আসছেন ধর্ম প্রতিমন্ত্রী কলাতলীর হোটেল এম্বাসেডরে আ গু ন- এসিতে সূত্রপাত, অবস্থান করছিলেন শতাধিক পর্যটক ১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস স্মরণে নাগরিক শোকসভার প্রস্তুতি সভা ১৬ নভেম্বর টেকনাফ সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ই য়া বা উদ্ধার, আ ট ক ২ শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসে নেতৃত্ব দেবে- কক্সবাজারে ডাকসু ভিপি সাদিক কায়েম অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী রামুতে যাত্রী বেশে ই/য়া/বা পাচার, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক পালংখালীতে গো লা গু লি – সীমান্তের শীর্ষ মা/দ/ক/কারবারি মুন্না সহ গ্রে/ফ/তা/র ৪, অ/স্ত্র উদ্ধার  ফের লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, চার গুণীজনকে সম্মাননা

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি

কক্সবাজারের কুতুবদিয়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৬টি বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন মানবেতর জীবনযাপন করছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের জেলে পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে সকালে আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল সিকদারের ব্যক্তিগত পক্ষ থেকে ৩৬ পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা এবং ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বি আসিফ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহম্মেদ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ পরে জানানো হবে বলে তিনি জানান।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দুর্দশার কথা তুলে ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল সিকদার বলেন, আগুনে বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়েছে। তাদের পক্ষে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা কঠিন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ‘বাংলাদেশি’ পরিচয়ে রোহিঙ্গার’ জন্মনিবন্ধন, ১৮ বছর পর বাতিল

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি

আপডেট সময় : ০৮:৩৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬