২ দিনের সফরে শুক্রবার কক্সবাজার আসছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
তিনি শুক্রবার সকালে আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন এবং বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের বিবিবিলা শান্তি বিহার পরিদর্শন করবেন।
এর পর দিন শনিবার সকালে কক্সবাজার প্রাইমারী টিচার্স ইন্সটিটিউটে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা নবায়ন প্রশিক্ষন কোর্সের ( ২য় ব্যাচের ) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। একই দিন রাতে তিনি আকাশপথে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যাবেন বলে সফরসূচীতে উল্লেখ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 





















