বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ২ লাখ ৪৩ হাজার ৫৬০ টাকা জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা চোরাচালানের অর্থ সংগ্রহের উদ্দেশ্যে অবৈধভাবে মিয়ানমারে গমন করেছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে আটক দুই ব্যক্তির নাম-পরিচয়, আটকের সময় ও সীমান্তের কোন পয়েন্ট থেকে তাদের আটক করা হয়েছে। সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিভিন্ন সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে দুই ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ২ লাখ ৪৩ হাজার ৫৬০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের চোরাচালান-সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে ।
আটকের ঘটনাটি নিয়ে বিস্তারিত জানতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লে, কর্নেল মো. ফয়জুল কবির যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নিজস্ব প্রতিবেদক 


















