ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামজা-ফারহান ম্যাজিকে ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ ভোক্তা অধিদপ্তরের অভিযান : আচার কারখানাসহ ২ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা মিঠাছড়ির চেইন্দা থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আমান উল্লাহ গ্রেফতার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ডা. রণধীর দেবনাথ, বিভ্রান্ত না হওয়ার আহবান পালংখালীর বটতলীতে গুলি বর্ষণ, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, থমথমে পরিস্থিতি পেকুয়ায় শত কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধারে তৎপরতা: ১ একর ৪০ শতক জমিতে লাল পতাকা টেকনাফে বিজিবির উপর হামলার ঘটনায় আটক ৩ কোটবাজারের তোফায়েল মিয়া মারা গেছেন : জানাজা পালং হাইস্কুল মাঠে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত- সাংবাদিক আহমদ গিয়াসের নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার টেলিগ্রাম নিউজ অফিস পোড়ানোর হুমকি দেয়া রামু কলেজ ছাত্রদল নেতা মোর্শেদুল হক বহিস্কার লোহাগাড়ায় ইয়াবা উদ্ধার : নারীসহ আটক ৪, নোহা গাড়ি জব্দ পেকুয়ার টৈটংয়ে রাত হলেই সক্রিয় গাছ পাচার চক্র সিঙ্গেল আছেন? আজ আপনার দিন শুক্রবার  চট্রগ্রামে সৎসঙ্ঘ ৯৩ ব্যাচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প:কি কি থাকছে

হামজা-ফারহান ম্যাজিকে ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে হামজা চৌধুরীকে পেয়ে নিজেদের সর্বোচ্চ শক্তি দেখাল বাংলাদেশ। আজ (বুধবার) ঢাকা জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে তারা। সেমিফাইনাল নিশ্চিত করেই আজ মাঠে নেমেছিল স্বাগতিকরা। লঙ্কানদের বিপক্ষে গোল উৎসব করে তারা গ্রুপের চ্যাম্পিয়ন হলো।

ভুটানের বিপক্ষে ১-০ গোলে আগের ম্যাচে বাংলাদেশ জিতলেও তেমন সুন্দর ও পরিকল্পিত ফুটবল খেলতে পারেনি। আজ অবশ্য তারা শুরু থেকেই দারুণ খেলছে। পাঁচ মিনিটে হামজা বক্সের সামনে ফ্রি কিক থেকে শট নেন। একটু উপর দিয়ে যায় সেটি। বাংলাদেশের গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। কয়েক মিনিট পর হামজা আক্রমণ রচনা করেন। ডান প্রান্ত থেকে তার ক্রস লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা গ্রিপ করতে পারেননি। বক্সে থাকা সামিত সোম শট নেন। প্রথম দফায় তার নেওয়া শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি শটে সামিত বল জালে জড়ান। গ্যালারি গোলের আনন্দে মাতে।

হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে আজ তিনি শুরু থেকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন। বাংলাদেশের আক্রমণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ভুটান ম্যাচে গোল করা ইব্রাহিম আজ স্ট্রাইকার পজিশনে রয়েছেন।

হামজা প্রথম গোলে ছিলেন যোগানদাতা। দ্বিতীয় গোল নিজেই করেছেন। ইব্রাহিমের বাড়ানো বলে হামজা দারুণ দক্ষতায় বক্সে নিয়ন্ত্রণ নেন। এক ডিফেন্ডারকে কাটিয়ে আরও সামনে আগান। লঙ্কান গোলরক্ষক পেরেরা সামনে আসলেও বল রুখতে পারেননি। হামজা তার পাশ দিয়ে জোরালো শটে বল জালে পাঠান। বাংলাদেশের জার্সিতে হামজার এটি পঞ্চম গোল। তিনি এর আগেও গোল পেতে পারতেন। বক্সের মধ্যে দারুণ দক্ষতায় কাটিয়ে ব্যাক হিল করেন। পোস্টের একটু উপর দিয়ে বল বাইরে যায়।

এক গোল হজমের পর শ্রীলঙ্কা ম্যাচে ফেরার চেষ্টা করে। কয়েকটি আক্রমণ করেছিল। তবে সেগুলো গোল হওয়ার জন্য যথেষ্ট ছিল না। ডিফেন্ডার জিদান ইফসুফ এই ম্যাচে দারুণ দক্ষতার প্রমাণ দিয়েছেন। কিন্তু তাদের ফেরার সব আশা শেষ হয়ে যায় দ্বিতীয়ার্ধে ফারহান আলী ওয়াহিদের আরেকটি গোলে। অসাধারণ গোল করেছেন তিনি। ৫৫মিনিটে ফারহান বাঁ প্রান্ত থেকে বল নিয়ে লঙ্কান বক্সে প্রবেশ করেন। দুই ডিফেন্ডারকে কাটিয়ে মাঝখান দিয়ে তিনি বের হয়ে যান। এরপর আরো দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে তিনি আবার এগিয়ে যান। দারুণ দক্ষতায় কোনাকুনি শটে বল জালে জড়ান। ম্যাজিক্যাল গোলে পুরো স্টেডিয়াম মুগ্ধ হয়েছে।

বাংলাদেশের প্রতিটি পাল্টা আক্রমণই বিপজ্জনক মনে হচ্ছিল। গোলরক্ষকের সাথে ওয়ান-অন-ওয়ান অবস্থায় রাকিব হোসেন পেরেরার মাথার উপর দিয়ে বল তুলে দিয়ে চতুর্থ গোলটি করেন। তাতে বড় জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হামজা-ফারহান ম্যাজিকে ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

হামজা-ফারহান ম্যাজিকে ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

আপডেট সময় : ১০:১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬