জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার পশ্চিম লার পাড়া ও সুগন্ধা এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ।
এসময় ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ২ টি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা ভোক্তা অধিদপ্তরের তথ্যমতে পশ্চিম লার পাড়া এলাকায় মায়ের দোয়া আচার ফ্যাক্টরিকে আচার তৈরিতে অনুমোদনহীন রং ব্যবহার, কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্য বিধি প্রতিপালন না করা ও ওজনে কারচুপি করায় ৩০ হাজার টাকা এবং সুগন্ধা এলাকায় বিবিসি ফুডস কে খবরের কাগজে খাবার সংরক্ষণ করার অপরাধে ১ হাজার টাকাসহ সর্বমোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মিষ্টির দোকান, ফার্মেসী, বিভিন্ন স্ট্রিট ফুড, ডিমের দোকান, কুলিং কর্নারে তদারকি করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন করছেন কিনা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য পণ্য বিক্রয় করছে কিনা, মোড়কজাত পণ্যে যথাযথ তথ্য আছে কিনা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বা ব্যবহার করছে কিনা, সঠিক ওজনে পণ্য ক্রয়- বিক্রয় হচ্ছে কিনা এবং পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন, সংরক্ষণ করছেন কিনা ইত্যাদি বিষয় নিবিড় তদারকি করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 
























