কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারের তোফায়েল আহমদ চৌধুরী প্রকাশ তোফায়েল মিয়া মারা গেছেন।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় চট্টগ্রামে নিজ বাসায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি ২ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় উখিয়ার কোটবাজারের পালং হাইস্কুল মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তোফায়েল আহমদ চৌধুরী বীর মুক্তিযোদ্ধা মরহুম শমসের আলম চৌধুরীর ছোটো ভাই এবং বিশিষ্ট জননেতা মাহামুদুল হক চৌধুরীর ভগ্নিপতি।
নিজস্ব প্রতিবেদক 




















