ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে উপকূলের কণ্ঠস্বর জিমরান

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে  বসবাসরত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সংকট এবং নারী ও শিশুদের সুরক্ষায় পরিচালিত কার্যক্রম পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রাইস-জোনস।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল  ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত তিনি উখিয়ার ৪, ৫, ১৮ ও ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, ব্রিটিশ  রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি  সকালে সফরের শুরুতে ১৮ নম্বর ক্যাম্পের একটি ব্লকে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেকের (কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার) পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন । সেখানে রোহিঙ্গা  শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের পড়াশোনার খোঁজখবর নেন।

এ ছাড়াও তিনি  রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের পরিচালিত নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন। পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ইউনিসেফ পরিচালিত ‘উইমেন ফ্রেন্ডলি স্পেস’ এবং রোহিঙ্গা শিশুদের শিক্ষাকেন্দ্র ঘুরে দেখেন। একইদিন দুপুরে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা নারীদের সঙ্গে কুশল বিনিময় করেন সোফি। এ সময় তাদের জীবনযাপন, নানা সংকট ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন  তিনি।

ডাসেচ সোফি  ২০ ও ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সংস্থার পরিচালিত উন্নয়নমূলক কাজ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন।
পরে পালস পরিচালিত একটি সাবান কারখানা পরিদর্শন করেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আরো বলেন, ডাচেস সোফি বিশেষ করে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম সম্পর্কে খোঁজ  নিয়েছেন । পাশাপাশি রোহিঙ্গাদের সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে নেয়া বিভিন্ন উদ্যোগও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে  অভিবাসন সংস্থার (আইওএম) বিভিন্ন কার্যক্রম, নারীদের বহুমুখী কেন্দ্র, সাবান তৈরির কারখানা, নারী বাজার এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অনুরোধে আয়োজিত এ সফরে আসেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য  ডাচেস অব এডিনবরা।

এদিকে ডাচেস সোফি’র   সফর উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে ও বাইরে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি

আপডেট সময় : ০৭:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬