ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা,
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী সোফি হেলেন রিস জোনস ২ দিনের সফরে কক্সবাজারে এসেছেন।
সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে আকাশ পথে কক্সবাজার আসেন তিনি। সৈকতের শহরে রাত্রিযাপণ করবেন এই ব্রিটিশ রাজ পরিবারের সদস্য।
মঙ্গলবার সকালে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টার, আইওএমের কার্যক্রম, নারী ও মেয়েদের সুরক্ষা কেন্দ্র,আইওম এবং পালস্ এর সাবান কারখানা, ওমেনস মাল্টিপারপাস সেন্টার, অক্ষম নারী ও শিশুদের সহায়তা কেন্দ্র পরিদর্শন করবেন।
বিকেলে আকাশ পথে কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন সোফি হেলেন রিস জোনস।
নিজস্ব প্রতিবেদক: 





















