কক্সবাজারের খরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় স্থানীয় শফি উল্লাহ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২ টার কিছুর পর খরুলিয়ার কোনা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফিউল্লাহ খরুলিয়ার কোনার পাড়ার খুইল্যা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, রাত ১২ টার কিছু পর একটি মাটি ভর্তি ডাম্পার গাড়ি বেপরোয়া গতি তে চটগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরুলিয়া অংশে রাস্তার পাশে থাকা পথচারী শফিউল্লাহ নামের এক ব্যক্তিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধাক্কা দেয়ার পরপরই গাড়িটি দ্রুত এলাকা থেকে সটকে পড়ে বলে জানায় স্থানীয়রা।
নিজস্ব প্রতিবেদক 















