ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতার উপর হামলার ঘটনায় উত্তপ্ত উখিয়া, পুলিশ মোতায়েন কক্সবাজারে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তারা- মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী? হারবাংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন কক্সবাজার মানি লন্ডারিং মামলার আসামি মিজান গ্রেফতার প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি আমিন গ্রেফতার প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে: ইসি সচিব মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান, লামায় জাতীয় সমবায় দিবস পালিত উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে: আইনমন্ত্রী

কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন

পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্টিত হয়েছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর বার্ষিক সম্মেলন-২০২৬। ৭ নভেম্বর কলাতলী মোটেল জোনের একটি অভিজাত হোটেলের বলরুমে কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলমের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর প্রধান পৃষ্ঠপোষক, সার্ক চেম্বার ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালী, পরিচালক খলিলুর রহমান মাসুম, চৈতন্য কুমার দে চয়ন, কাজী সামিরুল হক, সিদ্দিকুর রহমান এবং মোস্তাকিম মোহাব্বত। এছাড়াও শেয়ারহোল্ডারগণের মধ্যে উপস্থিাত ছিলেন মোঃ ইকবাল হোসেন চৌধুরী এবং মারজানা নুসরাত নিশা।
বার্ষিক সম্মেলন ২০২৬-এর প্রথমেই স্বাগত বক্তব্যে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মূখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম বিভিন্ন তথ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে বলেন যে, পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা ও ব্যবসা বান্ধব ইতিবাচক মানসিকতার কারনে এবং উন্নয়ন কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে বেঙ্গল ইসলামি লাইফ উত্তোরত্তর সাফল্যের পথে অগ্রসর হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ২০২৫ সালে ১০০ কোটি টাকারও অধিক প্রিমিয়াম সংগ্রহ করতে সক্ষম হয়।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক মোঃ জসিম উদ্দিন বলেন, একাট ভালো কোম্পানি হতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত, তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগ, দক্ষ কর্মী নিয়োগ এবং আইডিআরএ নির্দেশিত কম্পøায়েন্স মেনে ব্যবসা পরিচালনার মাধ্যমে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কাজ করে যাচ্ছে।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বলেন, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড একটি পরিবার, যেখানে সকলে সততা, পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে কাজ করে সফলতা অর্জন করবে।

সম্মেলনে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর শরি’আহ্ সুপারভাইজারি বোর্ডের সম্মানিত সদস্য মুফতি আব্দুল্লাহ মাসুম্, সিএসএএ “তাকাফুল মডেল প্র্যাকটিস ইন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স” এবং সেলফ মেড বাংলাদেশ-এর সিইও এম. ডি. ফখরুদ্দীন আসিফ “আনস্টপেবল ইন্স্যুরেন্স চ্যাম্পিয়ন্স” শিরোনামে উপস্থিত উন্নয়ন কর্মকর্তাগণের সম্মুখে প্রশিক্ষণ প্রদান করেন।
বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠানে কোম্পানির-এর বিভিন্ন পর্যায়ে ২০২৫ সালের অর্জিত ব্যবসার উপর ভিত্তি করে যোগ্যতা অর্জনকারী বিভিন্ন পদবীর কর্মকর্তাদের মাঝে পুরস্কার এবং সনদ বিতরণ করা হয় এবং তাঁরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন।
সম্মেলনে সারা দেশ থেকে সহস্রাাধিক ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
–

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার উপর হামলার ঘটনায় উত্তপ্ত উখিয়া, পুলিশ মোতায়েন

কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন

আপডেট সময় : ০৯:৪৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬