ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান, লামায় জাতীয় সমবায় দিবস পালিত উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে: আইনমন্ত্রী মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন অ্যাডভোকেট রহিম উল্লাহ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ২০২৭ সালে চুক্তিবদ্ধ এলএনজি কার্গোর ৬৫ শতাংশ সরবরাহ করবে কাতারএনার্জি সৌদিতে হতে পারে সবার দাফন : জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়ি চকরিয়ায় নয়, উখিয়া ও টেকনাফে অ্যাডভোকেট এ. কে. আহমদ হোসাইনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ খরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি হলদিয়ার সেই মিজান এবার ‘ওয়ার্ড প্রশাসক’ হতে লাখ টাকার মিশনে : অভিযোগ অস্বীকার মিজানের কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান, লামায় জাতীয় সমবায় দিবস পালিত

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে বান্দরবানের লামায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক রাসেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাবেদ মীরজাদা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।

সভায় বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহজাহান আলী, লামা থানার এসআই শেরে আবরার সাদ, উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা বোরহান উদ্দিন ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব।

এ ছাড়া স্থানীয় সমবায় সমিতির প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেন লামা জীপ মালিক সমিতির সহসভাপতি সোলতান আকবর মোমিন, লামা টমটম মালিক সমিতির সভাপতি মো. দুলাল এবং লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপুল কান্তি নাথ।

বক্তারা বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমবায় সমিতিতে স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়বে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সোমাইয়া আক্তার বলেন, সমবায়ের চেতনাকে বাস্তবে রূপ দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে ব্যক্তি ও দেশের উন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। জীবনে সফল হতে পরিশ্রম, ধৈর্য ও অধ্যবসায়ের বিকল্প নেই বলেও উল্লেখ করেন ইউএনও।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহজাহান আলী বলেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমবায়কে সফল করতে হবে। দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচনা সভা শেষে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান, লামায় জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট সময় : ০৩:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬