ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ কউক’র উদ্যোগে বিশ্ব বসতি দিবস উদযাপন- কক্সবাজারের মাস্টার প্ল্যান চুড়ান্ত হচ্ছে রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী আজ বিশ্ব শিক্ষক দিবস পরিকল্পিত নগরায়নে প্রতি সিটি ও জেলায় হচ্ছে মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা

লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পাহাড় ও টিলা কেটে ইটভাটায় মাটির কাঁচামাল হিসেবে ব্যবহারের অভিযোগে ১৩টি ইটভাটাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বান্দরবান জেলা প্রশাসন ও লামা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এবং বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার হোসেন।

লামা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফাইতং ইউনিয়নে মোট ৩১টি ইটভাটা রয়েছে। এর মধ্যে অভিযান চালিয়ে পাহাড় ও টিলা কেটে মাটি সংগ্রহ এবং তা ইট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহারের প্রমাণ পাওয়ায় ১৩টি ইটভাটাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পাহাড় ও টিলা কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১)(৫) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা

লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬