ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২ ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা

শ্মশানের সীমানা প্রাচীর ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দেয়াল পুনর্নির্মাণ না হলে আসন্ন দুর্গাপূজা উদযাপন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে উখিয়ার দারোগা বাজার শ্মশান ও দুর্গা মন্দির পরিচালনা পরিষদ। ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।

রোববার (৪ অক্টোবর) উখিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। লিখিত বক্তব্যে বলা হয়, দাবি পূরণ না হলে ১০ অক্টোবর উখিয়া স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হবে।

আয়োজকেরা জানান, দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানে দুই শত বছরের বেশি সময় ধরে সনাতনী সম্প্রদায়ের মরদেহ সৎকার হয়ে আসছে। তাঁদের দাবি, শ্মশানের জমি সরকারি খাস জমি হিসেবে আরএস ও বিএস ১ নম্বর খতিয়ানে শ্মশানের নামে রেকর্ডভুক্ত।

তাঁদের অভিযোগ, গত ১৫ সেপ্টেম্বর রাতে শ্মশানের দক্ষিণ পাশের সীমানা প্রাচীরের ১৫ ফুটের বেশি অংশ ভেঙে ফেলা হয়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। শ্মশানের জায়গা জবরদখলের উদ্দেশ্যে দেয়ালটি ভাঙা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

সংগঠনটির দাবি, ১৬ সেপ্টেম্বর উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ১৭ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে থানায় ও ইউএনও কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়। স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে সাহাব উদ্দিন (৬৫), মোসলেম উদ্দিন (৫৫), টুনু (৫২), তারেকুল ইসলাম রিফাত (২৫) ও জাহেদুর রহমান (২২)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে ৫ অক্টোবর উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ৮ অক্টোবরের মধ্যে দেয়াল পুনর্নির্মাণ ও আইনগত ব্যবস্থা না হলে দুর্গাপূজা উদযাপন থেকে বিরত থাকার এবং ১০ অক্টোবর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

সনাতন সম্প্রদায়ের নেতারা বলেন, তাঁরা সংঘাত চান না। প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে দেয়াল পুনর্নির্মাণ ও আইনগত ব্যবস্থা নিশ্চিত হলে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে চান। এ জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক রতন কান্তি দে। এসময় সংগঠনের উপদেষ্টা মাস্টার মুকুন্দ প্রসাদ রুদ্র, সভাপতি মৃদুল আইচ, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রবীন্দ্র দাশ রবি, দীপক মল্লিক, কাজল কুমার সেন, সহসভাপতি রতন দেওয়ানজী, প্রধান পুরোহিত হারাধন চক্রবর্তী, সদর দারোগা বাজার পূজা উদযাপন পরিষদের সভাপতি উৎপল বিশ্বাস, সাধারণ সম্পাদক কাজল বিশ্বাস, বাদল কর ও মাস্টার সঞ্জয় দে শুভ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা

আপডেট সময় : ১২:৫১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬