ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন অচিরেই ইসিএ ও নো ডেভেলপমেন্ট জোনের আইন তুলে নেয়া হবে : এমপি কাজল গেলো ২৪ ঘন্টায় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না পেকুয়ায় লবণাক্ত পানিতে ক্ষতির শঙ্কায় হাজারো কৃষকের ফসল এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল চীনে যেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু আজ ৮১তম জাতিসংঘ দিবস বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে হতে পারে ঘূর্ণিঝড়ে সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি

অচিরেই ইসিএ ও নো ডেভেলপমেন্ট জোনের আইন তুলে নেয়া হবে : এমপি কাজল

কক্সবাজারের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) এবং নো ডেভেলপমেন্ট জোনসংক্রান্ত আইন তুলে দিতে কাজ চলছে বলে জানিয়েছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আমির খসরুর নেতৃত্বে অচিরেই এসব আইন তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ পর্যটন নিশ্চিত করার লক্ষ্যে হোটেল, মোটেল, রেস্তোরাঁর মালিক, ব্যবস্থাপনা পরিচালক, সমিতি ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় লুৎফুর রহমান কাজল বলেন, “এ আইন পালন করতে গেলে কক্সবাজারের শতকরা ৯০ ভাগ স্থাপনা থাকবে না, হোটেল হোক কিংবা রেস্তোরাঁ। আমরা তো সরকারকে রাজস্ব দিচ্ছি।”

কক্সবাজারের পর্যটন খাতের স্থাপনা ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ইসিএ এবং নো ডেভেলপমেন্ট জোনসংক্রান্ত বিধিনিষেধের প্রভাব তুলে ধরে তিনি এসব মন্তব্য করেন।

নিরাপদ পর্যটন নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ মতবিনিময় সভায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনেরা অংশ নেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অচিরেই ইসিএ ও নো ডেভেলপমেন্ট জোনের আইন তুলে নেয়া হবে : এমপি কাজল

আপডেট সময় : ০৬:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬