ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি সী-প্রিন্সেস হোটেলে আ গু ন, অল্পের জন্য ৩’শ পর্যটক পেলেন রক্ষা তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্ত বাহারছড়ার কৃষক রফিক টেকনাফে আগুনে পুড়ল আট কক্ষের ভাড়া বাসা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু সম্মান ক্ষুন্ন করতে ও পাওনা টাকা না দিতে অপপ্রচার চালাচ্ছে:ফখরুল ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চালু ৩৫ লিটার চোলাই মদসহ আটক,ঈদগাঁও থানার হেফাজত থেকে পালাল কিশোর! উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, পালালেন আরও দুজন

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে । এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ফায়ার সার্ভিসের কাজে বাধা দেওয়া এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনাও ঘটে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে মহাসড়কের কেরানীহাটের উত্তর পাশে মৌলভীর দোকান পেরিয়ে পাঠানিপুল এলাকার ইকবাল কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তি ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণও নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়ে।

এদিকে, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বাধার মুখে পড়েন বলে জানা গেছে। এ সময় পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়েন কিছু লোক। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং মহাসড়কে চলাচলকারী যাত্রীদের ভোগান্তি বাড়ে।

দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার ঘটনাস্থলে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও চার থেকে পাঁচজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, কেরানীহাটের অলকেয়ার হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার রাসেদুল করিম জানান, দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে তাঁদের হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় হতাহতদের পরিচয়, বাসে আগুন দেওয়ার কারণ এবং সংঘর্ষের বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে আরও তথ্য পাওয়া যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ

আপডেট সময় : ১০:৫১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬