৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
তাঁর বয়স হয়েছিলো ৪১ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী, ৪ কন্যা, ১ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গেলো ২৬ অক্টোবর নীজের বাসার ২য় তলার বেলকনি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন ২ বারের সাবেক এই পৌর কাউন্সিলর। এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার হাসপাতালে, পরে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে লাইফ সাপোর্টে ছিলেন, সবশেষ দুইদিন আগে তাঁকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাহাব উদ্দিন সিকদারের জানাজা শুক্রবার (২ অক্টোবর) দুপুর আড়াইটায় হাশেমিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 














