ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন  সড়ক ভাড়া দিলো কক্সবাজার জেলা প্রশাসন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর

তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ট্রাকভর্তি ঔষধসহ ৩ জনকে আটক বিজিবি। উদ্ধারকৃত ঔষধ সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

​রবিবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) তুমব্রু বিওপির একটি দল গোপন তথ্যের ভিত্তিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী কাস্টমস মোড় এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ঔষধ উদ্ধার করা হয় এবং পাচারের সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

​আটককৃতরা হলেন কক্সবাজারের টেকনাফের মোঃ হারুন মিয়া (২৬), নাইক্ষ্যংছড়ির জিদান বড়ুয়া (১৮) এবং উখিয়ার মোঃ আকছার।

​বিজিবি জানায়, ঔষধগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত শেষে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

​কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও যেকোনো সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩

আপডেট সময় : ০৩:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬