ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান, লামায় জাতীয় সমবায় দিবস পালিত উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে: আইনমন্ত্রী মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন অ্যাডভোকেট রহিম উল্লাহ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ২০২৭ সালে চুক্তিবদ্ধ এলএনজি কার্গোর ৬৫ শতাংশ সরবরাহ করবে কাতারএনার্জি সৌদিতে হতে পারে সবার দাফন : জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়ি চকরিয়ায় নয়, উখিয়া ও টেকনাফে অ্যাডভোকেট এ. কে. আহমদ হোসাইনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ খরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি হলদিয়ার সেই মিজান এবার ‘ওয়ার্ড প্রশাসক’ হতে লাখ টাকার মিশনে : অভিযোগ অস্বীকার মিজানের কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন

উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক

উখিয়ার থাইংখালীতে নির্বিচারে তোলা হচ্ছে বালু। ইজারা ছাড়াই অবৈধভাবে মাসের পর মাস থাইংখালী খালে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন স্থানীয় বিএনপি নেতা জয়নাল মেম্বার ও তাঁর সিন্ডিকেটের সদস্যরা।

​অবدভাবে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে ফসলি জমি। ইতোমধ্যে অনেক স্থানীয় বাসিন্দার জমি খালে বিলীন হয়েছে। বর্ষার মৌসুমে জমির একাংশ ভেঙে অনেক জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে।

​শুধু কৃষিজমি নয়, এখন ঝুঁকিতে আছে থাইংখালী-তেলখোলা গ্রামীণ সড়কও। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন এবং ভারী যানবাহন দিয়ে উত্তোলিত বালু পাচার করার ফলে থাইংখালী-তেলখোলা ৪ কিলোমিটার গ্রামীণ সড়কের একাংশ খালে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

​এই সড়ক দিয়ে তেলখোলা, মোছারখোলাসহ ২০টি গ্রাম ও রোহিঙ্গা ক্যাম্পের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।

​রবিবার (৮ নভেম্বর) গভীর রাতে বন বিভাগ অভিযান পরিচালনা করে তাজনীমারখোলা খাল থেকে ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করে। এ সময় জয়নাল মেম্বার ও বালু উত্তোলন চক্রের সদস্যরা বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

​উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, “তাজিমারখোলা খালে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বন বিভাগের একটি দল অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে। বন ও পরিবেশের ক্ষতি করে কাউকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক

আপডেট সময় : ০৩:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬