ঢাকা ১১:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতার উপর হামলার ঘটনায় উত্তপ্ত উখিয়া, পুলিশ মোতায়েন কক্সবাজারে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তারা- মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী? হারবাংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন কক্সবাজার মানি লন্ডারিং মামলার আসামি মিজান গ্রেফতার প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি আমিন গ্রেফতার প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে: ইসি সচিব মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান, লামায় জাতীয় সমবায় দিবস পালিত উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে: আইনমন্ত্রী

বিএনপি নেতার উপর হামলার ঘটনায় উত্তপ্ত উখিয়া, পুলিশ মোতায়েন

কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল আমিনের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

অবস্থা আশংকাজনক হওয়ায় আহত নুরুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হামলার খবর ছড়িয়ে পড়লে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পালংখালী স্টেশন, থাইংখালী, উখিয়া সদর সহ অন্তত ৪ টি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাত ১০ টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ নেতা থাইংখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে ১০-১২ জনের একদল দুবৃর্ত্ত নুরুল আমিনকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে। হামলায় ক্যাম্পে আশ্রিত সশস্ত্র কয়েক জন রোহিঙ্গাও অংশ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পালংখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক এডভোকেট রেজাউল করিম রেজা বলেন, ‘ নুরুল আমিনের অবস্থা আশংকাজনক, তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে ৪-৫ টি কোপ দেওয়া হয়েছে। প্রচুর রক্তরক্ষণ হওয়ায় তাকে বাঁচাতে ও নেগেটিভ রক্তের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ‘

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, ‘ নুরুল আমিনকে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তার উপর হামলা চালিয়েছে, আমরা এঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ‘ সন্ত্রাসী হামলায় একজন বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন, এঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার উপর হামলার ঘটনায় উত্তপ্ত উখিয়া, পুলিশ মোতায়েন

বিএনপি নেতার উপর হামলার ঘটনায় উত্তপ্ত উখিয়া, পুলিশ মোতায়েন

আপডেট সময় : ১১:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬