ঢাকা ১১:০৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে উপকূলের কণ্ঠস্বর জিমরান শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ লোহাগাড়ায় হানিফ বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী বৃদ্ধের কক্সবাজারের রেজাউল হাসান ফারহাদের সঙ্গে মালয়েশিয়ার ডা. আনিসাহ বিনতী হাসানের বিবাহ সম্পন্ন আর্জেন্টিনার মাটিতে আবারও খেলবেন মেসি ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স লোহাগাড়ায় শাহপীর ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল নারীর উখিয়ায় বিএনপি নেতার উপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, আটক ৬

কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা অর্জন করেছে রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিটেড।

৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা পর্যায়ে ব্যবসায়ী ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়।

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৮ নভেম্বর) কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা ও দিবসের উদ্বোধন করেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

অনুষ্ঠানে জেলা পর্যায়ে ব্যবসায়ী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিটেডের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় সমিতির সভাপতি মো. রুহুল আমিন রকি ও অর্থ সম্পাদক ডা. শামীমুল আরশাদ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-২১-এর সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজ্জেদুর রহমান এবং কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল।

এ গৌরবময় অর্জনে সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সমিতির সভাপতি রুহুল আমিন রকি, সহ-সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, অর্থ সম্পাদক ডা. শামীমুল আরশাদ এবং কার্যনির্বাহী সদস্য লোকমান হাকিম, আজিজুল হক, এইচ এম মাসুদ, কাউসারুল হক খোকা ও মোবারক হোছাইন।

তাঁরা এ অর্জনকে সমিতির সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও ঐক্যবদ্ধ কার্যক্রমের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতেও সমবায় আন্দোলনকে আরও গতিশীল এবং ব্যবসায়িক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে

কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি

আপডেট সময় : ১০:৪১:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬