ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার (৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। যা শেষ হবে ১৮ নভেম্বর। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন বসবে।
রোববার, জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে জানানো হয়, তৃতীয় অধিবেশনের পর এবং চতুর্থ অধিবেশনের আগে তিনটি অধ্যাদেশ জারি হয়েছে। সংসদে, পাবলিক প্রকিউরমেন্ট এবং বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন অ্যাক্ট’সহ ৩টি অধ্যাদেশ এবং একটি বিল উপস্থাপন করা হবে বলে জানানো হয় বৈঠকে।
সূত্র: যমুনা টিভি
টিটিএন ডেস্ক: 




















