অসহায় ও অসচ্ছল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বন্দরনগরী চট্টগ্রামে বিনামূল্যে দিনব্যাপী এক বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে ‘সৎসঙ্ঘ এসএসসি ৯৩ ব্যাচ’। এই ক্যাম্পে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, শিশুদের সুন্নতে খৎনা এবং মেয়ে শিশুদের নাক-কান ফোঁড়ানোসহ নানা চিকিৎসাসেবা প্রদান করা হবে।
আগামী ১৩ নভেম্বর (শুক্রবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় (মসজিদ কলোনি, লাকী প্লাজার বিপরীত পাশে) প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান,শুক্রবার চক্ষু বিশেষজ্ঞগন চোখের ছানি অপারেশন করানোর জন্য পরামর্শ প্রদান সহ ২০০ জনকে নভেম্বর/ডিসেম্বরের মধ্যেই লায়ন্স এবং শেভরনে পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করানো হবে।
এছাড়া আগ্রাবাদ স্কুল প্রাঙ্গনে ৫০ জন
অসহায় বাচ্চাদের সুন্নতে খাৎনা সহ
৫০ জন অসহায় মেয়ে বাচ্চাদের নাক/ কান ফোঁড়ানো হবে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর,শনিবার কক্সবাজারে চোখের ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে মোট ৮৪২ জন অসহায় মানুষের চোখ পরীক্ষা করে ২২৮ জনকে চোখের ছানি অপারেশন করানোর জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।তাদের মধ্যে এখন পর্যন্ত শতাধিক অসহায় মানুষের চোখের ছানি অপারেশন করানো হয়েছে।
ইতিপূর্বে কক্সবাজারের উখিয়াতে ১০০ জন অসহায় মানুষের চোখের ছানি অপারেশন করানো হয়েছিল।
সৎসঙ্ঘ ৯৩ ব্যাচের বিশেষ অনুরোধে পরিচিত অসহায় মানুষ,আত্মীয় স্বজন,পাড়া প্রতিবেশীদের সেদিন সঙ্গে নিয়ে আসার অনুরোধ করেন আয়োজকরা
ফ্রি মেডিকেল ক্যাম্পের বিষয়ে জানতে নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো:
০১৮৪৩-৬৫৭৩৭২
০১৮১৫-৪৩২৮৮৮
নিজস্ব প্রতিবেদক 























