ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনিয়াপালং ইউনিয়নের প্রশাসক হিসেবে আলোচনায় ভুলু চৌধুরী কক্সবাজার প্রিন্টিং প্রেস মালিক সমিতির আহবায়ক কমিটি : আহবায়ক অখিল, সদস্য সচিব জসিম উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১

খুনিয়াপালং ইউনিয়নের প্রশাসক হিসেবে আলোচনায় ভুলু চৌধুরী

কক্সবাজার রামুর খুনিয়া পালং ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগের আলোচনায় এগিয়ে রয়েছেন সাবেক রামু উপজেলা বিএনপির সহ-সভাপতি, জেলা বিএনপির সদস্য ও খুনিয়া পালং ইউনিয়ন বিএনপির প্রধান উপদেষ্টা সুলতান আহমদ ভুলু চৌধুরী।

খুনিয়া পালং ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়নের প্রশাসনিক দায়িত্বে এমন একজন ব্যক্তিকে দেখতে চান তাঁরা, যিনি স্থানীয় মানুষের সুখ-দুঃখের অংশীদার হবেন, সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন এবং নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রমে সমান গুরুত্ব দেবেন। এ ক্ষেত্রে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক পরিচিতির কারণে সুলতান আহমদ ভুলু চৌধুরীর নাম নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পেলে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের প্রত্যাশাকে প্রাধান্য দেবেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
এলাকাবাসীর মতে, প্রশাসক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি যোগ্যতা, অভিজ্ঞতা, নিরপেক্ষতা, জনসম্পৃক্ততা ও সর্বজনীন গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাঁরা এমন নেতৃত্ব প্রত্যাশা করেন, যার কাছে সাধারণ মানুষ নির্দ্বিধায় নিজেদের সমস্যা ও দাবি তুলে ধরতে পারবেন।

সব মিলিয়ে খুনিয়া পালং ইউনিয়নের প্রশাসক পদে সুলতান আহমদ ভুলু চৌধুরীকে নিয়োগ দেওয়ার প্রত্যাশা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

খুনিয়াপালং ইউনিয়নের প্রশাসক হিসেবে আলোচনায় ভুলু চৌধুরী

খুনিয়াপালং ইউনিয়নের প্রশাসক হিসেবে আলোচনায় ভুলু চৌধুরী

আপডেট সময় : ০৯:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬