ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

আমি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ঘোনার পাড়ার একজন স্থায়ী বাসিন্দা। অত্যন্ত ক্ষোভ ও দুঃখের সাথে জানাচ্ছি যে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করা হয়েছে।

​আমি দীর্ঘদিন ধরে অত্যন্ত সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে রোহিঙ্গা ক্যাম্প-১২-তে হোস্ট কমিউনিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছি। ক্যাম্পের উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং স্থানীয় অধিবাসীদের সাথে সমন্বয় রক্ষায় আমি সর্বদা সচেষ্ট থেকেছি।

​আমার সততা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত স্বার্থান্বেষী ও কুচক্রী মহল দীর্ঘদিন ধরে আমাকে উক্ত সভাপতির পদ থেকে সরানোর জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই ষড়যন্ত্রেরই অংশ হিসেবে মনগড়া তথ্য দিয়ে এই অসত্য সংবাদগুলো প্রকাশ করা হয়েছে, যার উদ্দেশ্য কেবল সমাজে আমার ব্যক্তিগত মান-সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা। পাশাপাশি একটি চক্র আমাকে নিয়মিতভাবে হয়রানি করছে, আমার মা’কেও মারধর করেছে।

এমন অবস্থায় প্রশাসনের কাছে নিরাপত্তা চাওয়ার পাশাপাশি ​আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে প্রিয় এলাকা ও ক্যাম্পের সর্বস্তরের মানুষকে এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদে কান না দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।

– রাশেদ উদ্দিন
সভাপতি, হোস্ট কমিউনিটি (ক্যাম্প-১২)
ঘোনার পাড়া, থাইংখালী, পালংখালী ইউনিয়ন
উখিয়া, কক্সবাজার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

আপডেট সময় : ০৭:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬