ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র

উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ

উখিয়া উপজেলার কুতুপালং বাজার থেকে দক্ষিণ দিকে এক কিলোমিটার ভেতরে সংরক্ষিত বন। এ বনে পাহাড় ও গাছ কেটে গড়ে তোলা হয়েছে বিভিন্ন পণ্যের অন্তত দেড়শ দোকান। সম্প্রতি এ এলাকাকে ‘লম্বাশিয়া বাজার’ নাম দেওয়া হয়। পরে এ বাজার থেকে খাস আদায়ে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তিকে উপজেলা প্রশাসন দায়িত্ব দিয়েছে। তিনি স্থানীয় রাজাপালং ইউনিয়ন কৃষক দলের সভাপতি।

তবে বন বিভাগ জানিয়েছে, বাজারের নাম দিয়ে খাস আদায়ের ক্ষেত্রে উপজেলা প্রশাসন থেকে বন বিভাগকে কিছুই জানানো হয়নি। খাস আদায়কারী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলী সমকালকে বলেন, আমাকে দায়িত্ব দেওয়ার পর শুধু একদিন কয়েক ঘণ্টা খাস আদায় করতে পেরেছি। এরপর কোনো ব্যবসায়ী খাস দিচ্ছে না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হবে।
বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, লম্বাশিয়া বাজার নাম দিয়ে যে হাট থেকে খাস আদায়ের অনুমতি দেওয়া হয়েছে, ওই পাহাড়ি এলাকাটি ১৯০৭ সালের গেজেটমূলে সংরক্ষিত বন। এ সংরক্ষিত বনে এভাবে বাজার নাম দিয়ে খাস আদায়ের কোনো সুযোগ নেই এবং এ বিষয়ে বন বিভাগকে অবহিতও করা হয়নি। তিনি আরও বলেন, রোহিঙ্গা আসার পর থেকে এ পর্যন্ত লম্বাশিয়া এলাকায় পাহাড় ও গাছ কেটে স্থাপনা নির্মাণের অভিযোগে বন বিভাগের পক্ষ থেকে অন্তত ৫০টি মামলা করা হয়েছে। এ ছাড়া একাধিক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।উখিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ বিষয়ে গত ১৯ অক্টোবর উখিয়ার ইউএনও পান্না আক্তার স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয় উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি)। এতে বলা হয়, পালংখালী ইউনিয়নের লম্বাশিয়া বাজার একটি অস্থায়ী হাট। আইনশৃঙ্খলা রক্ষার্থে সরকারি রাজস্ব আদায়ের জন্য জেলা প্রশাসক কর্তৃক অস্থায়ী হাট হিসেবে লম্বাশিয়া বাজার অনুমোদন প্রদান করা হয়েছে। এ ছাড়া সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে ও আইনশৃঙ্খলা রক্ষার্থে অস্থায়ী অনুমোদিত হাটবাজার থেকে খাস আদায়ের জন্য গত ৮ অক্টোবর উপজেলা হাটবাজার ব্যবস্থাপনা কমিটিতে সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ অবস্থায় হাট ও বাজার বিধিমালা মোতাবেক ওই হাট থেকে খাস আদায়ে কৃষি ব্যাংকের উখিয়া শাখায় জমা দিয়ে স্লিপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করতে বলা হয়েছে। ইউএনওর এ চিঠির পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুমতি নিয়ে পালংখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. নোমান লম্বাশিয়া বাজার থেকে খাস আদায়ের জন্য মোহাম্মদ আলীকে দায়িত্ব দেন। গত ২৭ অক্টোবর এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
এ প্রসঙ্গে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহর কাছে জানতে চাইলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
উখিয়ার ইউএনও পান্না আক্তার সমকালকে বলেন, লম্বাশিয়া বাজারটি ২০২০ সালে অস্থায়ী হাট হিসেবে ঘোষণা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষার্থে সরকারি রাজস্ব আদায়ের জন্য খাস আদায় করতে তহশিলদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু জনবল সংকট, তাই খাস আদায়ের জন্য স্থানীয় কাউকে হয়তো তিনি দায়িত্ব দিয়েছেন। এটা সম্পূর্ণ অস্থায়ী। হয়তো কিছুদিন পর অন্য কাউকেও দায়িত্ব দিতে পারেন। তবে বাজার থেকে খাস আদায়ের জন্য আমি কোনো ব্যক্তিকে দায়িত্ব দিইনি।
আইন যা বলে ২০২৬ সালের বন ও বৃক্ষ সংরক্ষণ আইন এবং বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে বনভূমি ও বন্যপ্রাণীর সুরক্ষায় প্রাকৃতিক বনের বনবিরুদ্ধ ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। সংরক্ষিত বনাঞ্চল বা নির্দিষ্ট নিষিদ্ধ গাছ বিনা অনুমতিতে কাটা দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া নিষিদ্ধ গাছ কাটলে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এ ছাড়া পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত বনের ভেতর দিয়ে সড়ক নির্মাণ বা যে কোনো বাণিজ্যিক স্থাপনা তৈরিতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।
কক্সবাজারভিত্তিক পরিবেশবাদী সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক বলেন, বনভূমি সংরক্ষণে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিশ্রুতি রয়েছে। সংরক্ষিত এই বনভূমি জীববৈচিত্র্যসমৃদ্ধ। বন রক্ষায় আইনি বিধান লঙ্ঘন করে ও রাষ্ট্রের সাংবিধানিক প্রতিশ্রুতির ব্যত্যয় করে লম্বাশিয়া বাজারটি অস্থায়ী হাট হিসেবে ঘোষণা করে খাস আদায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সূত্র : সমকাল

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ

উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ

আপডেট সময় : ০৮:১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬