প্রিন্টিং প্রেস মালিকদের মতবিনিময় সভা পরবর্তী আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
গেলো ১ নভেম্বর রাতে হোটেল শৈবালের ঐতিহ্যবাহী ‘সাগরিকা রেস্টুরেন্ট’-এ কক্সবাজারের প্রিন্টিং প্রেস মালিকদের এক বিশেষ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে।
উক্ত সভায় উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সুচিন্তিত মতামত এবং সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে প্রেস মালিকদের অধিকার রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য ও ব্যবসায়িক ঐক্য বজায় রাখার লক্ষ্যে প্রথমে একটি ‘উপদেষ্টা পরিষদ’ গঠন করা হয়। পরবর্তীতে এই উপদেষ্টা পরিষদের সুচিন্তিত নির্দেশনায়-
পিকাসো অ্যাড এর স্বত্বাধিকারী অখিল চন্দ্র দে কে আহবায়ক করে নেতৃত্বে ০৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন,
যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম,
সদস্য সচিব মো. জসিম উদ্দিন,
যুগ্ম সদস্য সচিব মো. রোকন উদ্দিন চৌধুরী
সদস্য,
নজরুল ইসলাম চৌধুরী,
সুনীল কান্তি দে,
নেজাম উদ্দিন,
তৌহিদুল ইসলাম ও
মো. কায়সারুল ইসলাম।
রবিবার (৮ নভেম্বর) রাতে
আহবায়ক কমিটি এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায়
নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে সর্বস্তরের প্রিন্টিং ব্যবসায়ী মালিকদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তকরন, খসড়া গঠনতন্ত্র প্রণয়ন একটি স্বচ্ছ ও নিখুঁত খসড়া ভোটার তালিকা প্রণয়ন এবং সর্বশেষে সবাইকে সাথে নিয়ে অত্যন্ত নিরপেক্ষ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে একটি সফল নির্বাচন উপহার দেওয়া এবং
একটি শক্তিশালী, গতিশীল ও ব্যবসাবান্ধব সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
টিটিএন ডেস্ক : 






















