ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা স্লোগান: ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ হামজা-ফারহান ম্যাজিকে ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ ভোক্তা অধিদপ্তরের অভিযান : আচার কারখানাসহ ২ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা মিঠাছড়ির চেইন্দা থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আমান উল্লাহ গ্রেফতার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ডা. রণধীর দেবনাথ, বিভ্রান্ত না হওয়ার আহবান পালংখালীর বটতলীতে গুলি বর্ষণ, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, থমথমে পরিস্থিতি পেকুয়ায় শত কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধারে তৎপরতা: ১ একর ৪০ শতক জমিতে লাল পতাকা টেকনাফে বিজিবির উপর হামলার ঘটনায় আটক ৩ কোটবাজারের তোফায়েল মিয়া মারা গেছেন : জানাজা পালং হাইস্কুল মাঠে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত- সাংবাদিক আহমদ গিয়াসের নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার টেলিগ্রাম নিউজ অফিস পোড়ানোর হুমকি দেয়া রামু কলেজ ছাত্রদল নেতা মোর্শেদুল হক বহিস্কার লোহাগাড়ায় ইয়াবা উদ্ধার : নারীসহ আটক ৪, নোহা গাড়ি জব্দ পেকুয়ার টৈটংয়ে রাত হলেই সক্রিয় গাছ পাচার চক্র

কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা স্লোগান: ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা স্লোগান ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের পক্ষে মিছিলের ঘটনায় মামলা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা এ মামলায় ৭ জনকে এজাহার নামীয় আসামী করা হয়েছে। যাদের মধ্যে রয়েছে ৬ জন আইনজীবী ও একজন আইনজীবী সহকারী। মামলায় আরো ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

​কক্সবাজার সদর মডেল থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে ঝটিকা মিছিল ও আদালতের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির অভিযোগ এনে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ মতে মামলাটি দায়ের করা হয়েছে। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল বাতেন মৃধা বাদী হয়ে এই মামলার এজাহার দায়ের করেন।

জানা যায়, ১০ নভেম্বর বিকেলে আগের দিন গ্রেফতার হওয়া টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর কে আদালতে আনা হলে আওয়ামীপন্থী আইনজীবীরা জয়বাংলাসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের পক্ষে স্লোগান দেয় এবং আদালত চত্বরে হট্টগোল হয়। এসময় দিদারুল আলম ও জাহাঙ্গীর আলম নামের দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মামলার ৪ ও ৫ নং আসামী। পরে রাতে জেলা গোয়েন্দা পুলিশ মামলার ২ নং আসামী মোহাম্মদ আলম কে গ্রেফতার করে।

​আটককৃতদের জিজ্ঞাসাবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মাধ্যমের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে এই নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা স্লোগান: ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা স্লোগান: ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

আপডেট সময় : ১২:১৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬