কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে।
পৌরসভা ও ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় পরিচালনা করা অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে তিনজন, ছিনতাইয়ে জড়িত একজন, মাদক সেবনে একজন, পরোয়ানাভুক্ত একজন এবং নিয়মিত মামলার আসামি দুইজন রয়েছেন।
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার আসামিরা হলেন—অ্যাডভোকেট মোহাম্মদ আলম (৫২), অ্যাডভোকেট মো. দিদারুল আলম (৩২) এবং অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম (৩৬)। তাঁদের মধ্যে মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পেনাল কোডের একাধিক ধারায় পূর্বে দায়ের হওয়া সিআর মামলা রয়েছে।
ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পেশকার পাড়া এলাকার মো. মাঈন উদ্দিন ওরফে জিয়া (৩৩)। তাঁর বিরুদ্ধেও পূর্বে চুরির অভিযোগে মামলা (জিআর নং-৩৩৪/২৪) রয়েছে। মাদক সেবনের অভিযোগে নাজিরার টেকের মোস্তাক পাড়া এলাকা থেকে মো. মোস্তাক আহাম্মদকে (৩৩) আটক করা হয়।
এছাড়া, তিনটি পৃথক পরোয়ানায় (একটি সাজাসহ জিআর ও একটি সিআর মামলা) সৈকত পাড়া এলাকার মো. নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে হত্যা মামলার আসামি মামুন হোসাইন ওরফে ক্যামেরাম্যান মামুন (২৮) এবং আরিফ উল্লাহকে (৪০)। পুলিশ জানায়, ক্যামেরাম্যান মামুনের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ (হত্যা) ধারাসহ মোট দুটি মামলা (জিআর নং-৩১৩/২৫ ও জিআর নং-৫৬৮/২৬) রয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।
নিজস্ব প্রতিবেদক 


















