ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস স্মরণে নাগরিক শোকসভার প্রস্তুতি সভা ১৬ নভেম্বর টেকনাফ সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ই য়া বা উদ্ধার, আ ট ক ২ শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসে নেতৃত্ব দেবে- কক্সবাজারে ডাকসু ভিপি সাদিক কায়েম অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী রামুতে যাত্রী বেশে ই/য়া/বা পাচার, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক পালংখালীতে গো লা গু লি – সীমান্তের শীর্ষ মা/দ/ক/কারবারি মুন্না সহ গ্রে/ফ/তা/র ৪, অ/স্ত্র উদ্ধার  ফের লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, চার গুণীজনকে সম্মাননা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আটক ২ সিটি কলেজ এলাকার আলোচিত একরাম হত্যা মামলার আসামি সাদ্দাম গ্রেফতার কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা স্লোগান: ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ হামজা-ফারহান ম্যাজিকে ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল

কক্সবাজারে সমুদ্র সৈকত ও তৎসংলগ্ন পর্যটন এলাকায় গবাদি পশুর অবাধ বিচরণ বন্ধে সচেতনতা সৃষ্টি ও মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা পরিচালনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির ১২৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, নাজিরারটেক, ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর, লাবণী, সুগন্ধা, কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি ও ইনানী হয়ে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত সৈকত এলাকায় গবাদী পশুর মালিকের অসচেতনতার কারণে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার মতো গবাদি পশু অবাধে বিচরণ করছে। এর ফলে সৈকতের বালিয়াড়িতে যত্রতত্র মলমূত্র ত্যাগের মাধ্যমে পরিবেশ বিঘ্নিত হচ্ছে। যা পরিবেশ সংরক্ষণ বিধানাবলি এবং প্রচলিত আইনের স্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।

সৈকত এলাকার নিরাপত্তা ও পরিবেশগত শৃঙ্খলা বজায় রাখতে আগামী ১৪ নভেম্বরের মধ্যে সমগ্র সৈকত এলাকায় মাইকিং কার্যক্রম জোরদার করার জন্য বলা হয়েছে।

এছাড়া আগামী ১৮ নভেম্বরের পর সৈকত ও সংলগ্ন এলাকায় কোনো গবাদি পশু পাওয়া গেলে বা বিচরণ করতে দেখা গেলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং উক্ত পশু আটক করে তাৎক্ষণিকভাবে নিলামের ব্যবস্থা করা হবে বলে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মাহামুদুর রহমান সায়েম প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল

১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল

আপডেট সময় : ০৬:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬