অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন শনিবার।
আকাশ পথে শনিবার দুপুরে মন্ত্রী কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।
এই সফরে তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ফিন্যান্স ডিভিশন আয়োজিত ‘আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা কনফারেন্সে’ প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
সফরসূচি অনুযায়ী, রবিবার কনফারেন্সের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।
নিজস্ব প্রতিবেদক: 





















