ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনা সদস্য তিতাস শেখ হ/ত্যার বিচারের দাবিতে টেকনাফে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ‘অভিযানে যাব, দোয়া কইরো’— মায়ের সঙ্গে সেনা সদস্যের শেষ কথা টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম, ভরিতে ২৭৪১ টাকা লোহাগাড়ায় সার ডিলার নিয়োগে অভিযোগ, জেলা প্রশাসকের তদন্তের নির্দেশ পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজিজনগরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি পাহাড়সম অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমির রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে মাছ ধরার নৌকায় বজ্রপাত, জেলের মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ আজ জেলহত্যা দিবস গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী এলপিজির দাম বাড়ানোর পর কোন সিলিন্ডার কত 

কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক প্রাক-প্রাথমিক ক্রিকেটার বাছাই অনুষ্ঠিত হয়েছে।

এতে দুই শতাধিক খুদে ক্রিকেটার অংশ নেয়। বাছাইয়ে অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বিভাগে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে ৩০ জন। দ্বীপে প্রথমবারের মতো এমন আয়োজন ঘিরে খুদে ক্রিকেটারদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

বুধবার কুতুবদিয়া উপজেলা মিনি স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থা সার্বিক তত্বাবধানে এ বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: মিজানুর রহমান।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ সালাম কুতুবী, জেলা ক্রিকেট কোচ সুজিত দাশ এবং তরুণ ক্রিকেটার তানিম সিকদার বক্তব্য রাখেন।

বাছাইয়ে অংশ নেওয়া খুদে ক্রিকেটারদের চোখেমুখে ছিল ক্রিকেটার হওয়ার স্বপ্ন। দ্বীপের মাঠে অনুশীলন করে একদিন জেলা, বিভাগীয় কিংবা জাতীয় পর্যায়ে খেলার প্রত্যাশা তাদের। দীর্ঘদিনের অপেক্ষার পর বিসিবির বয়সভিত্তিক বাছাইয়ে অংশ নেওয়ার সুযোগকে নিজেদের প্রতিভা তুলে ধরার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে তারা।

জেলা কোচ সুজিত দাশ জানান, আগামী ২৩ অক্টোবর রামু বিকেএসপি মাঠে জেলা দলের বাছাই অনুষ্ঠিত হবে। কুতুবদিয়ায় প্রাথমিকভাবে নির্বাচিত খেলোয়াড়দের জন্য এটি নিজেদের যোগ্যতা প্রমাণের পরবর্তী সুযোগ।

তবে প্রতিভা থাকলেও দ্বীপের ক্রিকেটারদের সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। নিয়মিত মানসম্মত প্রশিক্ষণ, পর্যাপ্ত ক্রিকেট সরঞ্জাম, উপযুক্ত অনুশীলন মাঠ এবং অভিজ্ঞ কোচের তত্ত্বাবধান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। পাশাপাশি মূল ভূখণ্ডে যাতায়াতের সীমাবদ্ধতা ও আর্থিক প্রতিবন্ধকতাও অনেক সম্ভাবনাময় খেলোয়াড়ের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারে।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন,বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়ায় দুই শতাধিক ক্রিকেটারের অংশগ্রহণ প্রমাণ করে, ক্রিকেটকে ঘিরে তরুণদের আগ্রহ রয়েছে। এখন এই আগ্রহকে দক্ষতায় রূপান্তর করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই বড় চ্যালেঞ্জ। যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে কুতুবদিয়ার খুদে ক্রিকেটাররাও একদিন বড় মঞ্চে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার মতে, একদিনের বাছাই আয়োজনের পাশাপাশি ধারাবাহিক প্রশিক্ষণ, নিয়মিত প্রতিযোগিতা এবং নির্বাচিত খেলোয়াড়দের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে কুতুবদিয়ার ক্রিকেটে নতুন সম্ভাবনা তৈরি হবে। উপজেলা প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রিকেটসংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেনা সদস্য তিতাস শেখ হ/ত্যার বিচারের দাবিতে টেকনাফে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ

আপডেট সময় : ০৯:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬