ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিটি কলেজ এলাকার আলোচিত একরাম হত্যা মামলার আসামি সাদ্দাম গ্রেফতার কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা স্লোগান: ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ হামজা-ফারহান ম্যাজিকে ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ ভোক্তা অধিদপ্তরের অভিযান : আচার কারখানাসহ ২ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা মিঠাছড়ির চেইন্দা থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আমান উল্লাহ গ্রেফতার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ডা. রণধীর দেবনাথ, বিভ্রান্ত না হওয়ার আহবান পালংখালীর বটতলীতে গুলি বর্ষণ, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, থমথমে পরিস্থিতি পেকুয়ায় শত কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধারে তৎপরতা: ১ একর ৪০ শতক জমিতে লাল পতাকা টেকনাফে বিজিবির উপর হামলার ঘটনায় আটক ৩ কোটবাজারের তোফায়েল মিয়া মারা গেছেন : জানাজা পালং হাইস্কুল মাঠে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত- সাংবাদিক আহমদ গিয়াসের নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার টেলিগ্রাম নিউজ অফিস পোড়ানোর হুমকি দেয়া রামু কলেজ ছাত্রদল নেতা মোর্শেদুল হক বহিস্কার লোহাগাড়ায় ইয়াবা উদ্ধার : নারীসহ আটক ৪, নোহা গাড়ি জব্দ

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সহায়তা, পাশে থাকার আশ্বাস এটিএম নুরুল বশর চৌধুরীর

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফৈত্তার পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার ইউনিটের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী।

এ সময় রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের সহকারী পরিচালক নাসরীন আক্তার, কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমেদ চৌধুরী, সদস্যসচিব এমএ সালাম কুতুবী, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে, প্রতি পরিবারকে ৩টি কম্বল, ২টি মাদুড়, ১টি তারপলিন, ২টি বালতি, ১টি জগ, ২টি পানির জার, ১টি হাইজিন হিটস( ৪টি গামছা, ১টি সাবান, ১টি ডিটারজেন্ট পাউডার, ২টি চিরুনি, ১টি লেজার, ১কেজি রশি), ১টি কলসি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় এর আগে কক্সবাজার জেলা পরিষদের পক্ষ থেকে ১৭টি পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। পাশাপাশি এটিএম নুরুল বশর চৌধুরী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পরিবারকে এক বস্তা করে চাল সহায়তা দেন।

রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের সহকারী পরিচালক নাসরীন আকতার বলেব ” চেয়ারম্যানের নির্দেশনা স্টকে থাকা মালামাল গুলো নিয়ে আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চলে আসছি এবং আরও জিনিস পত্রের জন্য আমাদের উর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে বলে তিনি জানান।

জেলা পরিষদের প্রশাসক ও রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নুরুল বশর চৌধুরী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটানো এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রচেষ্টা অব্যহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিটি কলেজ এলাকার আলোচিত একরাম হত্যা মামলার আসামি সাদ্দাম গ্রেফতার

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সহায়তা, পাশে থাকার আশ্বাস এটিএম নুরুল বশর চৌধুরীর

আপডেট সময় : ১০:৩১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬