ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা  ‘টুপটুপে প্রাণহানির দায় কর্তৃপক্ষ এড়াতে পারেনা’, তদন্তের দাবি শিবিরের টুপটুপ ট্রাজেডিতে পর্যটনমন্ত্রীর শোক, তিন জরুরি নির্দেশ টুপটুপ রিসোর্ট ট্রাজেডিতে উখিয়া থানায় মামলা, গ্রেপ্তার ম্যানেজার ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার রামুতে উপজেলা প্রশাসন ও সওজের যৌথ উচ্ছেদ অভিযান জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব

বিয়ের পরদিন ভোরে যেখানে কাটার কথা ছিল একান্ত কিছু সময়, ঠিক তখনই পেশাগত দায়িত্বকে সবকিছুর উপরে স্থান দিয়ে সংবাদের পেছনে ছুটে গেলেন কক্সবাজারের জনপ্রিয় সংবাদভিত্তিক মাল্টিমিডিয়া ‘দ্য টেরিটোরিয়্যাল নিউজ (টিটিএন)’ এবং ‘কালের কণ্ঠ’-এর উখিয়া প্রতিনিধি শামীমুল ইসলাম ফয়সাল।

তাঁর এমন পেশাদারিত্ব ও কাজের প্রতি নিষ্ঠা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

​১৬ অক্টোবর (শুক্রবার) রাতে শামীমুল ইসলাম ফয়সালের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু পরদিন, ১৭ অক্টোবর ভোরেই কক্সবাজারের পাটুয়ারটেক এলাকার ‘টুপটুপ রিসোর্টে’ অগ্নিকাণ্ডের খবর পান তিনি। ঘটনার খবর পাওয়ার পরপরই কোনো বিলম্ব না করে ভোরেই ঘটনাস্থলে ছুটে যান।

​ঘটনাস্থলে পৌঁছে সর্বপ্রথম তিনি ‘দ্য টেরিটোরিয়্যাল নিউজ (টিটিএন)’ এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি (লাইভ) অগ্নিকাণ্ডের দৃশ্য সম্প্রচার করেন। তাঁর এই দ্রুত পদক্ষেপের কারণে মুহূর্তের মধ্যেই অগ্নিকাণ্ডের সংবাদটি দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

​লাইভের মন্তব্যের ঘরে রফিক উদ্দিন নামের এক শুভাকাঙ্ক্ষী মন্তব্য করেন, “এই হচ্ছে কাজের প্রতি দৃঢ় বিশ্বাস, কেবলমাত্র আমার ভাইটার কালকেই বিয়ে হয়েছে, আজ সকালেই সংবাদ সংগ্রহ করতে চলে গেলেন।” আরেকজন মন্তব্য করেন, “বিয়ের পিঁড়ি থেকে ছেলেটা এখন সরাসরি ফিল্ডে!”

সাফিন আহমেদ খান রুদ্র নামের এক ফেসবুক ব্যবাহারকারী তাঁর পোস্টে লিখেন, “Shamimul Islam Faisal আমাদের রত্ন, গতকাল ছিল তার জীবনের অন্যতম বিশেষ দিন-বিয়ের অনুষ্ঠান। অথচ জীবনের এত আনন্দঘন মুহূর্তেও পেশাগত দায়িত্ব ভুলে যায়নি সে। নিজের বিয়ের দিনেও নিউজ পাঠিয়েছে, পালন করেছে একজন সংবাদকর্মীর দায়িত্ব। সত্যিই, একজন সংবাদকর্মীর জীবনটা অনেক কঠিন। ব্যক্তিগত আনন্দ, আবেগ কিংবা বিশেষ মুহূর্তের চেয়েও কখনো কখনো পেশাগত দায়িত্বকে বেশি গুরুত্ব দিতে হয়।

​এ ঘটনার পর ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফয়সালকে নিয়ে বিভিন্ন কনটেন্ট ও শুভকামনা বার্তা ছড়িয়ে পড়ে। অনেকেই তাঁর কাজের প্রতি এমন আত্মনিবেদনের ভূয়সী প্রশংসা করছেন।

​কাজের প্রতি এমন বিরল ভালোবাসার বিষয়ে অনুভূতি প্রকাশ করে সাংবাদিক শামীমুল ইসলাম ফয়সাল বলেন, “আমার জীবনে কাজটাই সবচেয়ে বড়। কাজের মাধ্যমেই আমি সামনে এগিয়ে যেতে চাই। সকালে অগ্নিকাণ্ডের ফোন পাওয়ার পরই আমি আর স্থির থাকতে পারিনি, দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি।”

​পেশাগত এই সততা ও নিষ্ঠার জন্য স্থানীয় সংবাদকর্মী থেকে শুরু করে সাধারণ নেটিজেনদের ভালোবাসায় ভাসছেন সাংবাদিক শামীমুল ইসলাম ফয়সাল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব

মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব

আপডেট সময় : ১১:৫৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬