ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা  ‘টুপটুপে প্রাণহানির দায় কর্তৃপক্ষ এড়াতে পারেনা’, তদন্তের দাবি শিবিরের টুপটুপ ট্রাজেডিতে পর্যটনমন্ত্রীর শোক, তিন জরুরি নির্দেশ টুপটুপ রিসোর্ট ট্রাজেডিতে উখিয়া থানায় মামলা, গ্রেপ্তার ম্যানেজার ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার রামুতে উপজেলা প্রশাসন ও সওজের যৌথ উচ্ছেদ অভিযান জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মেরিন ড্রাইভের পাটোয়ারটেকে রিসোর্টে আ’গু’ন, নি’হত ৫

টুপটুপ ট্রাজেডিতে পর্যটনমন্ত্রীর শোক, তিন জরুরি নির্দেশ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে তিনটি জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত রিসোর্টটিতে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মন্ত্রী। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।

মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে ঘটনাস্থলে একটি প্রতিনিধি দল পাঠাতে বলা হয়েছে। দলটি অগ্নিকাণ্ডের পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পর্যটকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে কাজ করবে।

এ ছাড়া পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটন খাতের সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে জরুরি সভা আয়োজনের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। সভায় নেওয়া সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় পর্যটনকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনিরাপত্তা ও জরুরি উদ্ধার কার্যক্রম বিষয়ে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল

টুপটুপ ট্রাজেডিতে পর্যটনমন্ত্রীর শোক, তিন জরুরি নির্দেশ

আপডেট সময় : ১০:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬