ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিনড্রাইভে প্রাইভেট বিচ নাম দিয়ে সৈকত দখলে বেলাভূমি রিসোর্ট! পেকুয়ায় ক্যামব্রিয়ান স্কুলে মুক্ত আলোচনা সভা : মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধের উপর গুরুত্বারোপ ‎কুতুবদিয়ায় জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন শাহাব উদ্দিনকে সংবর্ধনা কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সহায়তা, পাশে থাকার আশ্বাস এটিএম নুরুল বশর চৌধুরীর গেল ১ যুগে সড়কে প্রাণ গেছে ১ লাখ ২৫ হাজার মানুষের : দূর্ঘটনা ঘটেছে ৭২ হাজার সাগরে নিখোঁজ নিবিড়ের মরদেহ ভেসে এলো : এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৫ ​‘বজ্রপাত’ বলতে গিয়ে ‘বীর্যপাত’! বললেন সাবরাংয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মান্নান চট্টগ্রামে চালককে অচেতন করে চিনি ছিনতাই, লামায় উদ্ধার ১৪৪ বস্তা জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল ডাটাবেজ করার দাবি তরুণদের দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও অগ্নিকাণ্ডের পর ইকো রিসোর্ট এড়িয়ে চলছেন পর্যটকরা প্রথমে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝলাম রক্ষা পেয়েছি: পদত্যাগ প্রসঙ্গে ইশরাক জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা, সারা দেশে বৃষ্টির আভাস সেন্টমার্টিনে থাকে চার ঘণ্টা বিদ্যুৎ: প্রতি ইউনিট ৪২ টাকা, আরও বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

সাগরে নিখোঁজ নিবিড়ের মরদেহ ভেসে এলো : এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৫

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের একদিন পর পর্যটক এসএম নাফিসুর রহমান নিবীড় নামে আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ঘটনায় পাঁচজনের প্রাণহানি হল।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সমুদ্রসৈকতের কলাতলী সংলগ্ন ভাঙ্গারমুখ এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নাফিসুর রহমান নিবীড় ( ২০ ) ঢাকার উত্তরা থানার আজিমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে।

এর আগে, বৃহস্পতিবার সকালে মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকার সৈকত থেকে নিখোঁজ থাকা মোহাম্মদ হারুন নামে আরও এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়।

জেলা প্রশাসনের বিচকর্মিদের সুপারভাইজার মাহবুব আলম জানান, বুধবার বিকেলে মেরিন ড্রাইভের পেঁচারদ্বীপ এলাকার মৎস্য জাদুঘর সংলগ্ন মেরিনা রিসোর্ট সৈকতের সাগরে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজের ঘটনার পর থেকে লাইফ গার্ড, বিচকর্মি, ফায়ার সার্ভিস ও পুলিশসহ সংশ্লিষ্টরা সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছিল। এর মধ্যে বৃহস্পতিবার সকালে হিমছড়ি সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা মোহাম্মদ হারুনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

এদিকে রাত ৮ টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট সংলগ্ন ভাঙ্গারমুখ এলাকায় জোয়ারের পানিতে একটি মৃতদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা বিচকর্মি ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিচকর্মিদের একটি দল ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করেছে।

পরে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি শনাক্ত করেন বলে জানান, বিচকর্মিদের এই সুপারভাইজার মাহবুব আলম। তিনি জানান, এ নিয়ে ঘটনায় ৫ জনের প্রাণহানি হল।

এর আগে, বুধবার বিকালে হিমছড়ির পেঁচারদ্বীপ মেরিনা রিসোর্টের জাদুঘর সৈকত সংলগ্ন সাগরে পর্যটকদের ৭ জন ও ৫ জনের পৃথক দুইটি দল গোসলে নেমেছিল। এসময় ভাটার স্রোতের টানে ভেসে যেতে দেখে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ৩ জনকে মৃত অবস্থায় এবং একজনকে মুমূর্ষাবস্থায় উদ্ধার করে। আর ঘটনায় পর্যটকদের উভয়দলের একজন করে দুইজন নিখোঁজ ছিল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মেরিনড্রাইভে প্রাইভেট বিচ নাম দিয়ে সৈকত দখলে বেলাভূমি রিসোর্ট!

সাগরে নিখোঁজ নিবিড়ের মরদেহ ভেসে এলো : এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৫

আপডেট সময় : ১০:০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬