ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিমছড়িতে গোসলে নেমে সানি, আকাশ ও হারুনের মৃত্যু রামুর বাঁকখালী নদীতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে সব ধর্মের,বর্নের মানুষের উন্নয়ন করা হবে- কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে মীর হেলাল হিমছড়িতে সৈকতে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজ: ৩ জনের মৃত্যু টেকনাফ সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন সম্পন্ন সমুদ্রে জনসমুদ্র বিসর্জনে যা অর্জন রোহিঙ্গা ক্যাম্পে দুর্গাপূজা: বিবর্ণ জীবনে রঙিন উৎসব দুর্গাপূজা ও টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, তিন স্তরের নিরাপত্তা ট্যুরিস্ট পুলিশের ‎বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল

তারেক রহমানের নেতৃত্বে সব ধর্মের,বর্নের মানুষের উন্নয়ন করা হবে- কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে মীর হেলাল

বাবার বাড়ী ধরাধাম থেকে স্বামীর বাড়ী কৈলাসে ফিরবেন দেবী দূর্গা। তাই সব পথ মিশেছে সৈকতে।

দুপুর থেকেই সৈকতের লাবনী পয়েন্টে আসতে শুরু করে বিভিন্ন মন্ডপের প্রতিমা।

কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্টের বিজয়া দশমীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এমন সমাজ গড়া হবে,এমন বাংলাদেশ নির্মিত হবে , যেখানে সকল ধর্ম, বর্নের সুবিধা বঞ্চিত মানুষের জিবনমানের উন্নয়ন হবে।

অনুষ্ঠানে সংসদ সদস্য শাহাজাহন চৌধুরী, লুৎফুর রহমান কাজল, শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা বক্তব্য রাখেন।

বিকেলের সূর্য তখন হেলান দিয়েছে পশ্চিমের আকাশে, তখন সমুদ্র পরিনত হয় জনসমুদ্রে। পূজারীদের কন্ঠে তখন বিদায়ের বেদনা আর নানান প্রত্যাশা।

ঘড়ির কাটায় তখন বিকেল ৫ টার কিছু পর, মঞ্চে উচ্চারিত হয় বিসর্জন মন্ত্র। তারপর মা দূর্গা কি জয় ধ্বনিতে সাগর জলে নিরঞ্জন করা হয় প্রতিমা।

জেলায় এবছর ৩২৪ মন্ডপে অনুষ্ঠিত হয় দুর্গাপূজা। যাতে ১৫৪ টি মন্ডপে প্রতিমা পূজা আর ১৭০ মন্ডপে ঘট পূজা অনুষ্ঠিত হয়।সৈকতে দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে তিনশোর অধিক প্রতিমা বিসর্জন দেয়া হয়। যার মধ্য দিয়ে শেষ হয় সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ এই শারদীয় দুর্গোৎসব।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের নেতৃত্বে সব ধর্মের,বর্নের মানুষের উন্নয়ন করা হবে- কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে মীর হেলাল

আপডেট সময় : ০৭:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬